
শোয়েব আখতার যখন গতকাল শেরাটন হোটেলে প্রেস কনফারেন্সে এসেছিলেন, বিপিএলের চেয়ে তাঁর খেলোয়াড়ি জীবনের নানা ঘটনা নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। তাঁর সর্বোচ্চ গতির রেকর্ড কে ভাঙতে পারেন—এই প্রসঙ্গে তিনি তাসকিন আহমেদের নাম উল্লেখ করেছিলেন। বাংলাদেশ জাতীয় দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল অবশ্য তা মনে করেন না।
রেকর্ড ভাঙার ব্যাপারে তাসকিনের নাম যখন শোয়েব উল্লেখ করেছেন, সেটা দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই তখন নাহিদ রানার নাম আশা করছিলেন। কারণ, তাসকিনের চেয়ে নাহিদ রানার বোলিংয়ের গতি বেশি। উচ্চতার কারণে প্রয়োজনীয় বাউন্সটাও রানা আদায় করে নিতে পারেন। শোয়েবের ১৬১.৩ কিলোমিটার গতির রেকর্ড ভাঙার সম্ভাবনা নাহিদ রানার বেশি বলে মনে করেন আশরাফুল। মিরপুরে আজ বিজয় দিবসের প্রীতি ম্যাচ শেষে আজকের পত্রিকাকে বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ বলেন, ‘করলে তো আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো। আমাদের এখন ৭-৮ জন পেস বোলার আছে, যারা ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে। অবশ্যই আমি মনে করি যে নাহিদ রানা হয়তো সেই ক্রিকেটার হতে পারেন যিনি শোয়েব আখতারের ঘণ্টায় ১৬৩ কিলোমিটার গতির রেকর্ডটা ভেঙে দেবেন।’

মিরপুরে আজ সকালে বিজয় দিবসের প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ। জুয়েল একাদশের হয়ে খেলেছেন আবদুর রাজ্জাক, জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিসরা। রাজ্জাকের বন্ধু আশরাফুল খেলেছেন শহীদ মুশতাক একাদশের হয়ে। বন্ধু আশরাফুলকে ছক্কা মেরেছেন রাজ্জাক। ১৫ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ১৩৮ রান করেছে শহীদ মুশতাক একাদশ। আশরাফুলের দল পেয়েছে ৩৮ রানের জয়। এই দলে খেলেছেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, তুষার ইমরানরা। জুয়েল একাদশ পুরো ১৫ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ১০০ রান। মুশতাক একাদশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রফিক, শান্ত, আশরাফুল ও ইমরান। বিজয় দিবসের প্রীতি ম্যাচে আজ মিরপুরে রফিক তাঁর নাতি-ছেলেকে নিয়ে এসেছেন। আশরাফুল আজ নিজের ছেলের সামনে বনে যান বোলার। সাবেক ক্রিকেটারদের মিলনমেলাই হয়ে গেল মিরপুরে।
কেপটাউনে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে শোয়েব আখতারের ১৬১.৩ কিলোমিটার গতির বল কোনোমতে স্কয়ার লেগে ঠেলে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার নিক নাইট। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড। ২২ বছরে শোয়েব আখতারের এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। এবারের বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। এই দলে আছেন তাসকিন আহমেদ, মারুফ মৃধার মতো পেসাররা।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন আইশোস্পিডের (স্পিড) জন্য নতুন করে ট্রলের উপলক্ষ। বিশ্বকাপজুড়ে লিওনেল মেসির দলের প্রতিপক্ষকে সমর্থন করে আসা জনপ্রিয় এই মার্কিন ইউটিউবার এবারও ব্যতিক্রম হননি। তবে ইংল্যান্ডকে সমর্থন করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
৩ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পর উদযাপনের মাঝেই সামনে আসে এক মজার ঘটনা। গোলপোস্টের কাছে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নিয়ে আর্জেন্টাইন উইঙ্গার নিকো গঞ্জালেস আবিষ্কার করেন, সেটি আসলে ইংল্যান্ডের গোলকিপ
৩ ঘণ্টা আগে