Ajker Patrika

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৬: ১৫
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে একেবারেই পাত্তা পায়নি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের সহজ পেয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাঠে এর আগে ২০২০ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেললেও সবই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজ ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে নেমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে খেলেছেন বাংলাদেশের মেয়েরা। শুরুটা হয়েছে বড্ড বাজে। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

১৬৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ৩০ রানেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের প্রথম বলে জর্জিয়া ভোলকে (১৯) ফেরান হাবিবা ইসলাম পিংকি। অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ফোব লিচফিল্ড দ্বিতীয় উইকেটে এলিস পেরির সঙ্গে ৬৭ বলে ৮৯ রানের জুটি গড়েন।

দুর্দান্ত ব্যাটিংয়ে লিচফিল্ড ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেন। তবে তিন অঙ্ক ছোঁয়া থেকে ২৩ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। ১৭তম ওভারের প্রথম বলে লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। ৫৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৭ রান করেন লিচফিল্ড। দ্রুত এরপর আঘাত হানেন পিংকি। ২০তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার বেথ মুনিকে ফেরান পিংকি।

মুনির উইকেটে দুই পিংকির কৃতিত্ব রয়েছে। মিড উইকেটে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফারজানা হক পিংকি। ১২ বলে ২ চারে ১৩ রান করেন পিংকি। দুই ব্যাটারকে দ্রুত হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ১৯.৪ ওভারে ৩ উইকেটে ১৩৪। বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন অ্যানাবেল সাদারল্যান্ড ও পেরি। চতুর্থ উইকেটে তাঁরা (সাদারল্যান্ড-পেরি) ৩৬ বলে ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (সাদারল্যান্ড-পেরি)।

তিন নম্বরে নেমে পেরি ৪৫ বলে ২ চারে ২৬ রান করে ম্যাচ শেষ করেছেন। সাদারল্যান্ড ২৩ রান করলেও স্ট্রাইকরেট ১০০-এর বেশি। ২৩ বলে ২ চারে ২৫ রান করেন তিনি। বাংলাদেশের হাবিবা ইসলাম পিংকি পেয়েছেন ২ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর এক পর্যায়ে ৩৭.৪ ওভারে ৭ উইকেটে ১২২ রান হয়ে যায়। অষ্টম উইকেটে নাহিদা আক্তার-রিতু মনি ৫৮ বলে ৩৭ রানের জুটি গড়েন। যা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। ৪৯.৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন রিতু। অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ৯.৪ ওভারে ৩০ রানে নেন ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত