রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ক্রিকেট খেলছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাবর আজমের দল। শুধু টি-টোয়েন্টি নয়, অন্য দুই সংস্করণেও ধারাবাহিকভাবে ভালো খেলছে পাকিস্তান। রমিজও দায়িত্ব নেওয়ার পর ৫ মাসের বেশি সময় পার করেছেন। কিন্তু তাঁর সরাসরি পিসিবি চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
রমিজের সঙ্গে হাফিজের ব্যক্তিগত সম্পর্ক মোটেও মধুর নয়। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিকবার সরাসরি হাফিজকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে বোর্ড চেয়ারম্যান হওয়ার পর অবশ্য হাফিজের বিরুদ্ধে রমিজকে আগ্রাসী কথাবার্তা বলতে শোনা যায়নি।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। অবসরের পরেই পিসিবির দিকে আঙুল তুললেন সাবেক এই পাকিস্তান অলরাউন্ডার। তাঁর দাবি, ‘যেভাবে পিসিবি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, প্রক্রিয়াটা সঠিক নয়। নির্বাচনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যান বেছে নেওয়া উচিত।’ এ প্রসঙ্গে হাফিজ আরও বলেন, ‘বর্তমান প্রক্রিয়াটা সঠিক নয়। এখন পিসিবি চেয়ারম্যান রাজনৈতিকভাবে ক্ষমতায় আসেন। যিনি রাজনৈতিকভাবে পিসিবি চেয়ারম্যান হন, তিনি আর যাই হোক ক্রিকেটই বোঝেন না।’
হাফিজের ইঙ্গিত অবশ্য পরিস্কার। তাঁর মতে, প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তিকে চেয়ারম্যান নিযুক্ত করার পরিবর্তে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়া উচিত।

নেইমারের বর্তমান অবস্থা ও দলে ফেরা নিয়ে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। সোমবার সে দলের সঙ্গে যোগ দেবে এবং তারপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
৯ মিনিট আগে
কাতার বিশ্বকাপ খেলতে না পারলেও সেই ধাক্কা বেশ ভালোভাবে কাটিয়ে ওঠেন কুনিয়া, ‘আমি মনে করি সবকিছুর পর, আমরা আরও শক্ত এবং কিছুটা পরিপক্ক হয়ে উঠি, আমরা কেবল বর্তমান মুহূর্তে বেঁচে থাকার চেষ্টা করি। যদিও আমি শুরুর একাদশে ছিলাম না, শুধু বিশ্বকাপে থাকাটাই অত্যন্ত গর্বের বিষয়। গত বিশ্বকাপে থাকার জন্য আমি যেক
২২ মিনিট আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের পর আয়োজকদের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই)। এটা বিশ্বকাপ ইতিহাসের কালো অধ্যায় বলে মনে করছেন এফএফআইআরআইয়ের মহাসচিব হেদায়েত মোমবেনি।
২৬ মিনিট আগে
সমালোচনার জবাব কীভাবে দিতে হয়, সেটাই আজ দেখিয়ে দিল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় আজ সকালে হাইতিকে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কার্লো আনচেলত্তির দল। উড়ন্ত জয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নিজের করে নিল ব্রাজিল।
১ ঘণ্টা আগে