আগামী আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল। তার আগে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানদের খেলার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বিভিন্ন দল তাঁদের দলে ভেড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলা হচ্ছে না তারকা ক্রিকেটারদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাবর-রিজওয়ানদের। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবির প্রধান মহসিন নাকভি বলেছেন, জাতীয় দলের দায়িত্ব সবার আগে আসা উচিত খেলোয়াড়দের। খেলোয়াড়েরা টেস্ট সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) আগে বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, তাঁদের এই অনুমতি দেওয়া হবে না।
ক্রিকেটারদের ঘরোয়া লিগে যোগ দিতে নির্দেশ দিয়েছেন নাকভি। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ এইচপি ও ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের দুটি সিরিজ রয়েছে তাদের। পিসিবি প্রধান ক্রিকেটারদের সতর্ক করে জানিয়েছেন, আন্তর্জাতিক খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করলে তাঁদের জাতীয় দলে ডাকা হবে না।
পরিবারকে সময় দিতে দ্য হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহীন। তবে পাকিস্তানের সিরিজ না থাকায় প্রায় একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার। টরেন্ট ন্যাশনালসের হয়ে খেলার কথা ছিল তাঁর। শাহীন, বাবর, রিজওয়ান ছাড়াও আজম খান ও সাইম আইয়ুব গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এনওসি পাননি।
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল আজম খানের। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলার কথা ছিল সাইমের। তাঁদের ৫ জনকে এনওসি না দিলেও গ্লোবাল টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, ইংলিশ কাউন্টি ও এলপিএলে খেলতে অনাপত্তিপত্র পেয়েছেন মোহাম্মদ আমির, শাদাব খান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ হারিস, সালমান আলী আঘা, মোহাম্মদ হাসনাইন, জামান খান ও উসামা মীর।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে