ওমানের পেসার কলিমউল্লাহর বলকে যেভাবে মারতে চেয়েছিলেন, সেভাবে পারেননি ডেভিড ওয়ার্নার। শক্তি প্রয়োগ করে লং অন দিয়ে বলকে মাঠের বাইরে আছড়ে ফেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে বলে একটু বাউন্স হওয়ায় টাইমিংয়ের গড়বড়ে শোয়েব খানের হাতে তালুবন্দী হন তিনি।
এতে ওয়ার্নারের ৫৬ রানের ইনিংসটিতে দাঁড়ি পড়ে যায়। মনমতো বলটি মারতে না পারায় তাই হয়তো একটু বেশিই হতাশ ছিলেন অভিজ্ঞ এই ওপেনার। তা না হলে এমন ভুল করার কথা ছিল না তাঁর। আউট হওয়ার পর নিজেদের ড্রেসিংরুমের পথ না ধরে হাঁটা শুরু করেন ওমানের ড্রেসিংরুমের দিকে।
আজ বার্বাডোজে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছেন ওয়ার্নার। শুধু ওমানের ড্রেসিংরুমের দিকেই হাঁটা শুরু করেননি তিনি, সিঁড়ি বেয়ে প্রায় ওমানের সাজঘরেই পৌঁছে গিয়েছিলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। পরে কেউ একজন অজি ব্যাটারের সংবিৎ ফেরালে তখন নিজেদের ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন তিনি। সাময়িক ‘ব্রেন ফেডের’ কারণেই এমন ভুল করে বসেছিলেন ওয়ার্নার। ড্রেসিংরুমের পথ ভুলে গেলেও ব্যাটিংয়ে ঠিকই সঠিক পথে ছিলেন ওয়ার্নার। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে যখন অস্ট্রেলিয়া দল বিপদে, তখন অ্যাঙ্করের ভূমিকা পালন করেন ওয়ার্নার। এতে ১০৯.৮ স্ট্রাইকরেটে ওয়ানডে স্টাইলে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। তবে এই ইনিংস খেলার পথেই একটা রেকর্ড গড়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৫৫ রানের মালিক এখন ওয়ার্নার। যাঁকে পেছনে ফেলেছেন, সেই অ্যারন ফিঞ্চ আজ বার্বাডোজের ধারাভাষ্যকক্ষে বসে নিজের রেকর্ড ভাঙতে দেখেছেন। বাঁহাতি ওপেনার যখন তাঁর ৩১২০ রানের রেকর্ড ভেঙে দেন, তখন সম্প্রচার ক্যামেরায় ধরা পড়েন ফিঞ্চ।
জায়ান্ট স্ক্রিনে এ সময় ওয়ার্নার তাকালে দুজনে দূর থেকে সৌহার্দ্য বিনিময়ও করেন। হাতে তালি এবং থাম্ব দেখিয়ে একসময়কার সতীর্থকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। আর রেকর্ডের পরিসংখ্যানটা যে এখানেই থামছে না, সেটা বললেও চলে। বিশ্বকাপ শেষে ব্যাট-প্যাড তুলে রাখার সময় রানের সংখ্যাটা কত হবে সেটাই এখন দেখার বিষয়।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৮ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৭ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে