সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের সমালোচনা এখন শোয়েব আখতারের নিয়মিত কাজ। পাকিস্তানের বর্তমান থেকে সাবেক ক্রিকেটারদের প্রায়ই নানাভাবে ট্রল করে থাকেন তিনি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ এমন কাজে সন্তুষ্ট নন রমিজ রাজা। রমিজের মতে, শোয়েবের আগে ‘মানুষ’ হওয়া জরুরি।
বাবর আজম, কামরান আকমল, শাহিন শাহ আফ্রিদিদের সম্প্রতি বেশ সমালোচনা করেছেন শোয়েব। বাবরের যোগাযোগ দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। কদিন আগে এক লাইভ টিভি প্রোগ্রামে কামরানের ‘স্ক্রিন’ শব্দ উচ্চারণ নিয়ে উপহাস করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।’
শোয়েবের এমন কর্মকাণ্ডে পাল্টা খোঁচা দিয়েছেন রমিজ। স্থানীয় এক টিভি চ্যানেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান বলেন, ‘শোয়েব আখতার একজন বিভ্রান্তিকর সুপারস্টার। কয়েক দিন আগে কামরান আকমলের সঙ্গে তার একটা ঘটনা ঘটেছে। সে (শোয়েব) সবাইকে ব্র্যান্ড বানাতে চায়। তবে প্রথমে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হোন, তারপর ব্র্যান্ড হবেন।’
রমিজের মতে, সাবেক ক্রিকেটাররা আবোলতাবোল মন্তব্য করে পাকিস্তানের ক্রিকেটকে নষ্ট করছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান আরও বলেন, ‘উল্টাপাল্টা মন্তব্য করে সাবেক ক্রিকেটাররা আমাদের ক্রিকেট ব্র্যান্ড নষ্ট করছেন। প্রতিবেশী দেশে এমন ঘটনা দেখা যায় না। সুনীল গাভাস্কারকে কখনো আপনি রাহুল দ্রাবিড়ের সমালোচনা করতে দেখবেন না। এটা শুধুই পাকিস্তানে হয়। এখানে সাবেক ক্রিকেটাররা কখনো অন্যদের পেশাগত কাজ ঠিকঠাক করতে দেন না।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে