
ব্রাজিলের কোচ হিসেবে কাজ কার্লো আনচেলত্তির এখনো শুরু হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত রাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগের কথা জানিয়েছে। ইতালিয়ান কোচের সঙ্গে সিবিএফের চুক্তিটা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে মাসে ৪০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাবেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮ কোটি ৫৫ লাখ টাকা। বছরে বেতন হবে ১০২ কোটি ৬০ লাখ টাকা। আর যে ১৪ মাসের চুক্তি হয়েছে আনচেলত্তির সঙ্গে, তাতে তাঁর অ্যাকাউন্টে যাবে ১১৯ কোটি ৭০ লাখ টাকা। বেতনের সঙ্গে আনচেলত্তির জন্য পারফরম্যান্স বোনাসও থাকছে। ২০২৬ বিশ্বকাপ ব্রাজিল জিতলে বোনাস হিসেবে পাবেন ৫০ লাখ ইউরো (৬৭ কোটি ৩৩ লাখ টাকা)। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল! ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতলে আনচেলত্তি ১৪ মাসেই পাচ্ছেন ১৮৭ কোটি টাকা।
ব্রাজিলে ১৪ মাসে কাড়ি কাড়ি টাকা উপার্জনের পাশাপাশি আরও সুবিধা আনচেলত্তি পাবেন বলে শোনা যাচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি রিও ডি জেনিরোয় চলে আসবেন। তাঁকে ব্রাজিলের এই শহরে থাকার জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে। এমনকি বিদেশ ভ্রমণ করতে তাঁকে একটি প্রাইভেট জেটও দেওয়া হবে বলে জানা গেছে।
আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। আর ২৫ মে আনচেলত্তি ব্রাজিলে যাবেন বলে শোনা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর পেরু, ইকুয়েডর—বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই দলের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা তিনি করবেন বলে জানা যাচ্ছে। সূচি অনুযায়ী ৬ ও ১১ জুন পেরু-ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল।
১৪ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ৩ হারে ৩১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে থাকা ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ২৩, ২১, ২১ ও ২১। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হলে আনচেলত্তিকে পাড়ি দিতে হবে বহুদূরের পথ। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর কোনো কোচই দীর্ঘদিন টিকতে পারছেন না। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে ভরাডুবির পর ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দরিভাল জুনিয়র।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
২ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
২ ঘণ্টা আগে