
তাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি। কাজও শুরু করবেন এ মাসের ২৬ তারিখ থেকে। আজ এক বিবৃতিতে ইতালিয়ান আনচেলত্তির সঙ্গে চুক্তি হওয়ার কথা নিশ্চিত করেছে সিবিএফ।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘সিবিএফ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি।
পরশু উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই আনচেলত্তিকে নিয়োগের কথা জানাল সিবিএফ। অবশ্য তাঁর ব্রাজিলের তাঁর যোগ দেওয়ায় কোনো প্রভাব রাখেনি পরশুর এল ক্লাসিকোর ফলাফল। এ নিয়ে চলতি মৌসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। আর চার ম্যাচেই আনচেলত্তির দল হজম করেছে ৩ বা ততোধিক গোল। মৌসুমটা যে তাঁর ভালো কাটেনি—এল ক্লাসিকো সম্পর্কিত এই কটি তথ্যই তা বলে দেয়। একটা ট্রফিও এ মৌসুমে জিততে পারেনি রিয়াল। তাই আগেই ঠিক হয়ে গিয়েছিল রিয়ালে আনচেলত্তির ভাগ্য। লিগে সোসিয়েদাদের বিপক্ষে তাঁর শেষ লা লিগার ম্যাচ। সেই ম্যাচ শেষেই তিনি বার্নাব্যু ছাড়বেন।
যদিও আনচেলত্তির চুক্তি আরও এক মৌসুম বাকি আছে। কিন্তু রিয়ালের সঙ্গে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে। রিয়ালের সফলতম কোচও তিনি।
কোচ হিসেবে আনচেলত্তির সাফল্যেই তাঁকে নিয়োগ দিতে প্রলুব্ধ করেছে সিবিএফকে। জুনে বিশ্বকাপে বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের ডাগআউটে তিনি থাকবেন বলেও জানিয়েছে সিবিএফ, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। ২৬ মে,২০২৫ দায়িত্ব পালন শুরু করবেন তিনি।’

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
১২ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
৩ ঘণ্টা আগে