
ভারতে সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতোই। বোলিংটা ভালো হলেও ব্যাটিং-ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে টুর্নামেন্টে সাত নম্বরে থেকে শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। ভালো বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশের তিনটি ঘটনাকে সেরাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ২ নভেম্বর ভারতের ৫২ রানে জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু আইসিসির এই ইভেন্টের রেশ যে এখনো কাটেনি। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টের সেরা বোলিং নিয়ে আইসিসি গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। বাংলাদেশের তিনটার মধ্যে রাবেয়া খানের রয়েছে দুটি চমৎকার বোলিং। অপরটি মারুফা আক্তারের। পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর কলম্বোর প্রেমাদাসায় তাঁর সেই দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন লাসিথ মালিঙ্গা, মিতালি রাজরাও।
পাকিস্তানের ওমাইমা সোহেল ও মারুফা
কলম্বোতে দারুণ এক ইনসুইঙ্গারে পাকিস্তানি ওপেনার ওমাইমা সোহেলকে বোল্ড করেছেন মারুফা আক্তার। ইনিংসের পঞ্চম বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে সোহেল (০) রীতিমতো তাজ্জব বনে গেছেন। ধারাভাষ্যকক্ষে অ্যালান উইকিনস, নাসের হুসেইনদেরও প্রশংসা কুড়িয়েছেন মারুফা।
নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও রাবেয়া
গুয়াহাটিতে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে বোল্ড করেন রাবেয়া খান। রাবেয়ার সোজা চলে আসা বল সরাসরি অফ স্টাম্পে আঘাত হেনেছে।
দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডার্কসেন ও রাবেয়া
রাবেয়া যে দুটি বোল্ড আউট করেছেন, একে অপরের ‘কার্বন কপি’। এবার রাবেয়া বোল্ড করেছেন দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডার্কসেনকে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি হয়েছে বিশাখাপত্তনমে।
টুর্নামেন্টের বোল্ড আউটগুলো আইসিসি গত রাতে যে ৩ মিনিট ১০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে, সেটার শুরুতেই আছেন শ্রীলঙ্কার আইনোকা রনবীরা। জেমিমা রদ্রিগেজকে সোজা আর্ম ডেলিভারতে বোল্ড করেছেন রনবীরা। সহ-আয়োজক শ্রীলঙ্কা অবশ্য সেমিফাইনালে উঠতে পারেনি। আর এই রদ্রিগেজ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে সেমিফাইনালে ভারতের রেকর্ড ৩৩৯ রান তাড়া করতে অবদান রেখেছেন।
আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় আছেন কারা
বোলার ব্যাটার
আইনোকা রনবীরা (শ্রীলঙ্কা) জেমিমা রদ্রিগেজ (ভারত)
রাবেয়া খান (বাংলাদেশ) অ্যানেরি ডার্কসেন (দক্ষিণ আফ্রিকা)
রাবেয়া খান (বাংলাদেশ) অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)
অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড) ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
লিনসে স্মিথ (ইংল্যান্ড) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
স্নেহ রানা (ভারত) মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
শার্লি ডিন (ইংল্যান্ড) ভিস্মি গুনারত্নে (শ্রীলঙ্কা)
নাসরা সান্ধু (পাকিস্তান) অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া)
মাসাবাতা ক্লাস (দক্ষিণ আফ্রিকা) হাসিনি পেরেরা (শ্রীলঙ্কা)
লরেন বেল (ইংল্যান্ড) ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
অ্যালানা কিং (অস্ট্রেলিয়া) নাডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা)
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা যে দলই জিতত, তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতো নারী ওয়ানডে বিশ্বকাপে। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে ভারত। তিন বার ফাইনালে ওঠে ঘরের মাঠে অবশেষে শিরোপাখরা কাটল ভারতের। দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ নিয়েই শেষ হলো টুর্নামেন্ট।

নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
২ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৩ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
৪ ঘণ্টা আগে