
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হওয়ার দারুণ সুযোগ ছিল হারমানপ্রীত কৌরের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আউট হওয়ার পর ভারতের প্রধান কোচ অমল মজুমদারের সঙ্গে তাঁর (হারমানপ্রীত) তীব্র বাদানুবাদ হয়েছে। এই ঘটনা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন আঞ্জুম চোপড়া।
অমলের সঙ্গে হারমানপ্রীতের ঝগড়ার ঘটনা মূলত গতকাল ইন্দোরে ভারত-ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচে ঘটেছে। ২৮৯ রানের লক্ষ্যে নেমে ১০ ওভারে ২ উইকেটে ৪২ রানে পরিণত হয় ভারত। তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানার সঙ্গে ১২২ বলে ১২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন হারমানপ্রীত। ততক্ষণে হারমানপ্রীত ৭০ রান করে ফেলেছেন। সেট ব্যাটার হয়ে গুরুত্বপূর্ণ সময়ে রীতিমতো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ভারতীয় অধিনায়ক। ৩১তম ওভারের দ্বিতীয় বলে নাটালি সাইভার ব্রান্টকে কাট করে হারমানপ্রীত সোজা শর্ট থার্ড ম্যানে এমা ল্যাম্বের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।
৭০ বলে ১০ চারে ৭০ রান করা হারমানপ্রীতের এমন আউট দেখে বিরক্ত ভারতের প্রধান কোচ অমল। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক ভিডিওতে দেখা গেছে, কীভাবে হারমানপ্রীত শট খেলতে পারতেন সেটা হাতের ইশারায় অমল বুঝিয়ে দিচ্ছেন। অধিনায়ক হারমানপ্রীতও তর্কে জড়িয়েছেন প্রধান কোচের সঙ্গে। ধারাভাষ্যকার আঞ্জুম এই ঘটনা দেখে ধারাভাষ্যকক্ষেই বলে ওঠেন, ‘আসলেই সে (অমল) সিরিয়াস।’ হারমানপ্রীতের আউটের পরও ম্যাচ জয়ের অনেক কাছাকাছি চলে গিয়েছিল ভারত। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৫৩ বলে দরকার ছিল ৫৫ রানের। কিন্তু আরেক সেট ব্যাটার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে যায়। নির্ধারিত ৫০ ওভারে হারমানপ্রীতের দল ৬ উইকেটে ২৮৪ রানে আটকে যায়।
ইনিংস সর্বোচ্চ ৮৮ রান স্মৃতিই করেছেন। ভারতীয় বাঁহাতি ব্যাটার ৯৪ বলে ৮ চারে করেন ৮৮ রান। ইংল্যান্ডের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘স্মৃতির উইকেটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ব্যাটার ছিল আমাদের। কিন্তু কী করে যে সব বদলে গেল, বুঝতে পারলাম না। ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে।’
ভারতকে ৪ রানে হারিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা উঠে গেছে শেষ চারে। ভারত ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে। নিউজিল্যান্ডেরও সমান ৪ পয়েন্ট। কিন্তু নেট রানরেটের কারণে চার ও পাঁচে ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ডের নেট রানরেট +০.৫২৬ ও -০.২৪৫।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৮ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২২ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে