
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগে মাত্র একটি মৌসুম দেখা গেছে মঈন আলীকে। ২০২০ সালের সে আসরে মুলতান সুলতান্সের হয়ে নয়টি ম্যাচে মাঠে নামেন এই ইংলিশ ক্রিকেটার। ৫ বছর পর আবার পাকিস্তানের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টিটতে দেখা যাবে তাঁকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মঈন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রাম বার্তায় মঈন লিখেছেন, ‘পিএসএলের নতুন যুগে ফিরতে পেরে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। শীর্ষস্তরের লিগ হিসেবে পিএসএল বেশ সুনাম অর্জন করেছে। এখানে প্রতিটি দলে বিশ্বমানের সব ক্রিকেটার রয়েছেন। খেলায় উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।’
পিএসএস থেকে আরও অভিজ্ঞতা নিতে চান মঈন, ‘পাকিস্তানের মাটিতে খেলা আমার জন্য সব সময় অসাধারণ। সেখানকার ক্রিকেটার মান দারুণ। দর্শকদের উচ্ছ্বাস ও তীব্রতা একজন খেলোয়াড়ের সেরাটা বের করে আনতে উৎসাহ জোগায়। আরও একবার পিএসএলের অংশ হয়ে দুর্দান্ত কিছু স্মৃতি তৈরি করতে চাই। ইনশাআল্লাহ আমি আরও একটি বিশেষ অভিজ্ঞতা জন্য প্রস্তুত।’
একমাত্র আসরে মুলতানের হয়ে ব্যাটে–বলে অলরাউন্ড পারফরম্যান্স করেন মঈন। ব্যাট হাতে ১৩০.১৮ স্ট্রাইকরেটে করেন ১৩৮ রান। পাশাপাশি বোলিংয়ে নেন ৫ উইকেট।
২০১৮ সাল থেকে নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মঈন। সবশেষ আসরে কোটি টাকার টুর্নামেন্টে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
মিনি নিলামের আগে মঈনকে ছেড়ে দিয়েছে কলকাতা। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে সব মিলিয়ে ৭৩ ম্যাচ মাঠে নেমেছেন তিনি। ৫৯ ইনিংসে করেছেন ১১৬৭ রান। এছাড়া ৫৭ ইনিংসে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। পিএসএলের প্রায় কাছাকাছি সময়ে হওয়ায় আইপিএলের পরবর্তী আসরে খেলা হচ্ছে না মঈনের।

আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই তোপের মুখে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
৫ মিনিট আগে
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
১ ঘণ্টা আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
৩ ঘণ্টা আগে