Ajker Patrika

তামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২০: ২১
তামিমরা সক্ষম না বলে বিপিএল হচ্ছে না: আসিফ আকবর
আসিফ আকবর ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

প্রতি বছরের ডিসেম্বর-জানুয়ারিতেই সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হয়। কখনো কখনো জানুয়ারিতেও হয়েছে বিপিএল। গত দুই বছর কঠিন পরিস্থিতির মধ্যেও বিপিএল হয়েছে। তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার কিছুদিন পর ঘোষণা দিয়েছেন, এ বছর বিপিএল হবে না। বিপিএল আয়োজন করতে না পারায় বর্তমান বিসিবি সভাপতির ‘সক্ষমতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ।

এ বছরের ৭ জুনে বিসিবি সভাপতি হয়েছেন তামিম। নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছিলেন, আর্থিক লোকসান ও সংস্কারের উদ্দেশে বিপিএল করা সম্ভব হচ্ছে না। আজ ফার্মগেটের খামারবাড়িতে এক রাজনৈতিক দলের অনুষ্ঠানে আসিফ আকবর বিপিএল না হওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। সরাসরি তামিমের নাম না বললেও তাঁকেই ইঙ্গিত করেছেন আসিফ। সাবেক এই বিসিবির পরিচালক বলেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়েই বিপিএল আয়োজন করেছি। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’

আসিফ মনে করেন, বিসিবিতে খেলা বাদে অন্যান্য কাজই বেশি হচ্ছে। সাবেক এই বিসিবি পরিচালক বলেছেন, ‘তারা এখানে একটা একটা আড্ডার জায়গা বানিয়েছে। বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে গেলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে। ওখানে ফ্যান লাগাচ্ছে। মূল খেলার খবর নেই।’

আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবি সভাপতি ছিলেন, তখন বোর্ডের টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক করে দিয়েছিল। অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ছিলেন তামিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত