Ajker Patrika

সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়

ক্রীড়া ডেস্ক    
সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
রশিদ-নবিদের ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে উঠে এসেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বর্তমানে ছয় নম্বরে আছে দলটি। আফগানদের এই উত্থানে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকে ধাপে ধাপে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আফগানিস্তান। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসা দলটির ধারাবাহিক উন্নতিরই প্রতিফলন। এর আগে বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোকে পেছনে ফেলেছিল তারা। এবার ছাড়িয়ে গেল শ্রীলঙ্কাকেও।

ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের সাফল্যের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্স। ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল দলটি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা।

এ পর্যন্ত ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় পেয়েছে ৯৬টিতে। দলটির জয় ও পরাজয়ের অনুপাত ১.০৯। সম্প্রতি ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে তারা। এরপর জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান।

আফগানিস্তানের এই অগ্রযাত্রা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ছিল আফগানিস্তানের চেয়ে এগিয়ে। তবে ধারাবাহিক সাফল্যে আফগানরা এখন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে অবস্থান করছে। সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে আফগানদের পরেই আছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত