
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সাকিব।
সাকিবের অভিযোগ, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে তাঁর দেশে ফেরা হয়নি। বিষয়টি নিয়মের বাইরে হওয়ায় বিসিবির নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক। সাকিবের সেসব অভিযোগের কোনো জবাব দিতে পারেননি বিসিবি পরিচালক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। বিষয়টি তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কোর্টে বল ঠেলে দিলেন তিনি।
সংবাদমাধ্যমকে মিঠু বলেন, ‘এই বিষয়টা নিয়ে (সাকিবের দেশে ফিরতে না পারা) মন্তব্য করার মতো আমি কেউ না। এখন আমি বিপিএল নিয়ে কথা বলছি। এটা মূল্যবান প্রশ্ন। এটার জন্য সঠিক কাউকে প্রশ্ন করতে পারেন। এই ঘটনাটা বর্তমান সভাপতির সময় ঘটেনি। তাই বলে যে আমরা বলব বিসিবির এখানে কিছু না সেটা তো না। এই ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল কিনা সেটা তখনকার বোর্ড সভাপতি (ফারুক আহমেদ) বলতে পারবেন। কারণ সভাপতি হিসেবে তখন উনিই সব যোগাযোগ করেছেন।’
সাবেক ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, সাকিব যেন খেলতে না পারে সেটা নিয়ে তিনি বিসিবিতে আলাপ করবেন তিনি। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে কথা বলবেন মিঠু।
এই প্রসঙ্গে বিসিবির এই সংগঠক বলেন, ‘এটা ভালো প্রশ্ন। আমার মনে হয় বিষয়টা নিয়ে আমাদের আলাপ করা উচিত। সাকিব দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আজ পর্যন্ত ওর মতো ক্রিকেটার বাংলাদেশে আসেনি। যেহেতু আলাপটা উঠেছে, এটা নিয়ে আমি বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করব। কিন্তু সভাপতি এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে কীভাবে বিষয়টা নিয়ে কথা বলবে।’
এর আগে গত পরশু আজকের পত্রিকাকে সাকিব বলেন, ‘আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আমি প্লেনে উঠেছি। বিসিবি থেকে আমাকে পুরো নিশ্চিত করা হয়েছে। (যুক্তরাষ্ট্র থেকে) তারপর আমি প্লেনে উঠেছি। দুবাইয়ে নামার পর তাদের সব জায়গা থেকে আবার বলছে, না, তাদের নাকি ১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়ে গেছে। যদি না আসি, তাহলে ভালো হয়। আমি আর যাইনি।’
বিসিবিতে সরকারের হস্তক্ষেপ হওয়ায় রীতিমতো হতাশা প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেন, ‘কথা হচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে সরকারের কোনো সম্পর্কই থাকার কথা নয়। আর ক্রিকেট বোর্ড যদি সরকারের ওপর চাপিয়ে দেয়, এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ আছে। এর অর্থ হলো, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত। তাদের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত (হাসি) ! আসলে ওই সাবজেক্টেই যাওয়া উচিত নয়। আমাকে যদি ক্রিকেট বোর্ড ফেরত না নিতে পারে (দেশে), এটা তাদের ব্যর্থতা। ঠিক না? আমার কী করার আছে এখানে?’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৫ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৫ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৫ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে