
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের অবস্থা থেকে তাঁর দল ফরচুন বরিশাল ফাইনাল হেরেছে, ব্যাপারটা খালেদ মাহমুদ সুজনের জন্য পীড়াদায়ক। কোচ হিসেবে সেটা তাঁকে পোড়াচ্ছেও। তবে দল থেকেও সুজনের কষ্টটা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বেশি। মাঠে তাঁদের খেলার পরিস্থিতি বুঝতে না পারার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর সুজন।
সুজনের মতে, সবাই খেলার মধ্যে আছেন কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে সেটা কাজে লাগানোর ক্ষেত্রে পিছিয়ে স্থানীয় ক্রিকেটাররা। শেখাটাও হচ্ছে তবে সেটা আরও দ্রুত হওয়া উচিত বলে মনে করেন তিনি। গতকাল ফাইনাল একটা পর্যায়ে বরিশালের দরকার ছিল ২৪ বলে ২৬ রান। উইকেটে ছিলেন জাতীয় দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর নুরুল হাসান সোহান। সেখান থেকে তাঁরা ম্যাচটা শেষ করতে পারেননি।
ম্যাচ শেষে খেলোয়াড়দের মানসিকতা ঠিক করতে হবে জানিয়ে সুজন বলেছেন, ‘সমস্যাটা মানসিকতার। ওদের কোনো টেকনিক্যাল সমস্যা নেই। অনুশীলনে ভালো করছে। কিন্তু ম্যাচে গিয়ে সেটা কাজে লাগাতে পারছে না। এই ব্যাপারটা ব্যাটারকেই ঠিক করতে হবে। আমাকে মানসিকতা ঠিক করতে হবে, গেম সেন্স তৈরি করতে হবে। আমি কোন বোলারকে মারব, কোন বোলারকে সামলে খেলব সেটাও ব্যাটারকে বুঝতে হবে। আমার অপর প্রান্তের ব্যাটার ভালো করছে তাকে স্ট্রাইক দেওয়ার এই বিষয়গুলো গেম সেন্সের অংশ। এখানেই আমাদের অনেক সমস্যা আছে বলে মনে হয়। অনেক দিন খেলেও গেম সেন্স তৈরি না হওয়াটা হতাশার।’
খেলোয়াড়দের শেখাটা আরও দ্রুত হওয়ার কথা বলছেন সুজন। তাঁর মতে, ‘মাঠে গিয়ে খেলোয়াড়দের খেলতে হবে। শিখিয়ে দেওয়ার বিষয় না, সাকিবকে তো কেউ শিখিয়ে দেয় না। শুধু পারফরম্যান্সে না তার নেতৃত্বও অসাধারণ ছিল। সাকিব-মুজিব একটানা ৮ ওভার বল করে গেল, অন্য দলের কাউকে তো দেখলাম না, এই সাহসটা নিতে জানতে হবে। এ রকম আক্রমণাত্মক মানসিকতাই আমি পছন্দ করি। আপনার যদি ইতিবাচক মানসিকতা না থাকে, যখন ২০ বলে ২৫ লাগুক আর ২০ বলে ৫০ লাগুক, একই মানসিকতা কাজ করবে। এই ব্যাপারগুলো ব্যাটারকেই ঠিক করতে হবে। যেমন কালকের ম্যাচের কথা যদি বলি, শেষ ৪ ওভারে কাকে আমরা মারব, কোন বোলার বল করবে, এটা তো ক্রিকেটারদের চিন্তা করে বের করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য, টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করার জন্য এই জায়গাগুলো উন্নতি করতে হবে। নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে এসে দ্রুত শিখতে হবে।’

চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
২১ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তবে সেটা মানতে নারাজ আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে স্পেন। সেখানে রেফারির কোনো হাত নেই।
২ ঘণ্টা আগে
সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভ
২ ঘণ্টা আগে
জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
৫ ঘণ্টা আগে