
আবুধাবি টি-টেন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস আগেই নিয়েছে সাকিব আল হাসানকে। এবার আমিরাত ভিত্তিক এই টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ। নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা পেসার।
নর্দার্ন ওয়ারিয়র্স আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাসকিনকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে লিখেছে, ‘উত্তাপ পেতে তৈরি থাকুন। ২০২৫ আবুধাবি টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ।’ তাসকিনের ছবি দিয়ে একটি ফটোকার্ড পোস্ট করেছে নর্দার্ন ওয়ারিয়র্স। তাসকিন এই ফটোকার্ড নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘হ্যালো নর্দার্ন ওয়ারিয়র্স।’
সাকিব-তাসকিনের পাশাপাশি এবারের আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন সাইফ হাসানও। সাইফকে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়নস। টি-টোয়েন্টিতে এ বছর দারুণ সময় কাটছে সাইফের। আমিরাতে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে ৪ ম্যাচে ৪৪.৫০ গড় ও ১২৮.০৫ স্ট্রাইকরেটে করেছিলেন ১৭৮ রান। দুটি ফিফটিও করেছিলেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে।
১৮ নভেম্বর কোয়েটা কাভালরি-নর্দার্ন ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট ফ্র্যাঞ্চাইজি। অপর ছয় ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, ভিস্তা রাইডার্স, আজমান টাইটান্স ও রয়্যাল চ্যাম্পস। টুর্নামেন্টে হবে ৩২ ম্যাচ। ৩০ নভেম্বর ফাইনাল।
আবুধাবি টি-টেন লিগে এর আগেও খেলেছেন সাকিব। ২০২৪ সালে এই টুর্নামেন্টে তিনি খেলেছিলেন বাংলা টাইগার্সের হয়ে। এবার নতুন দল রয়্যাল চ্যাম্পসে যোগ দিয়ে পেয়েছেন অধিনায়কত্বও। এই দলে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, জেসন রয়, লিয়াম ডসনের মতো তারকারা। ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রয়্যাল চ্যাম্পস।

ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
১৪ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মারুফা আক্তার, আকবর আলীরা ভোট দেওয়ার পর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কারও আবার এটাই জীবনের প্রথম ভোট।
১৪ ঘণ্টা আগে
নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
১৫ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
১৬ ঘণ্টা আগে