তৃতীয় সেশনে নিজের প্রথম স্পেল করতে এসেছেন সাকিব আল হাসান—টেস্টে এমনটা কি আগে দেখা গেছে? আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে এই দৃশ্যই দেখা গেল। ইনিংসের ৫৩তম ওভারে প্রথম বল হাতে নেন সাকিব। তবে যে ৮ ওভার করেছেন, ছিলেন বেশ খরুচে। ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
হাসান মাহমুদের তোপে দিনের দুই সেশনে ছিল বাংলাদেশের শাসন। ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে না পারলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেননি সাকিবের হাতে। এ নিয়ে দিন শেষে হাসানের ব্যাখ্যা, ‘শুরুতে ফাস্ট বোলাররা ভালো করছিল, উইকেট পড়ছিল। পেসাররা ভালো করছিল। এ কারণে স্পিনাররা দেরিতে এসেছে।’
সারা দিনে ভারতের যে ৬ উইকেট পড়েছে তার পাঁচটি পেয়েছেন পেসাররা। তার চারটি পেয়েছেন হাসান। প্রথম দুই সেশনে বাংলাদেশ তিনটি করে উইকেট পেলেও শেষ সেশনে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সপ্তম উইকেটে রেকর্ড গড়া জুটিতে স্বস্তিতে দিন পার করেছে ভারত। শুরুর মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় আক্ষেপ ছিল হাসানের কণ্ঠে। তবে আগামীকাল দ্বিতীয় দিন আজকের শুরুর পুনরাবৃত্তি করতে পারলে ভালো কিছু হবে মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয় বোলিংটা আরও ইকোনমিকাল, আরও গোছানো হতে পারত। চেষ্টা করছি সবাই মিলে ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা। এখন ওদের দিকে যে মোমেন্টাম আছে কাল দ্রুত কিছু ব্রেক করতে পারি তাহলে হয়তো মোমেন্টাম হয়তো আমাদের দিকে আসবে, দ্রুত অলআউট করতে পারব।’
১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন পার করেছে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে। দিন শেষে বাংলাদেশের অবস্থান ও আগামী কালকের পরিকল্পনা নিয়ে হাসান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়া আনন্দদায়ক। পাকিস্তানের বিপক্ষে ওই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি, দলে যতটা অবদান রাখতে পারি নিজের সেরাটা দিয়ে। দ্বিতীয়ত, আমরা সকাল থেকে ডমিনেট করছিলাম। তবে উইকেট এখন খুব ভালো। বোলাররা চেষ্টা করছে রানটা যত কমে দিয়ে বল করা যায়, এক সময় ছন্দটা ছিল আমাদের দিকে। এখন শিফট হয়ে গেছে ওই দিকে। ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। কাল আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে রান যত কম দেওয়া যায়।’
ভারতকে কত রানের মধ্যে আটকাতে চান—এই প্রশ্নে হাসান আরও বলেন, ‘অবশ্যই ৪০০ রানের আগে আটকাতে পারলে খুব ভালো হয়। এখন উইকেট ব্যাটিং করা বেশ সহজ হয়ে গেছে। উইকেট এখন খুবই ব্যাটিংবান্ধব। চেষ্টা করছি চাপটা কীভাবে তৈরি করা যায়।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে