ভারতের বিপক্ষে হার দিয়ে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পথচলা শুরু হয় বাংলাদেশের। টুর্নামেন্টে টিকে থাকতে তাই বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ আজ চাপে রেখেছে আয়ারল্যান্ডকে।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে রহনত দৌল্লাহ বর্ষণ মেডেন দিয়েছেন। এভাবেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ আজ শুরু থেকেই চাপে রেখেছে আয়ারল্যান্ডের ব্যাটারদের। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন মারুফ মৃধা। ১৫ বলে ১ চারে ৯ রান করেন হান্টার। তাতে আইরিশদের স্কোর হয়েছে ৬ ওভার ১ উইকেটে ২৬ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন গ্যাভিন রুলস্টন। ওপেনার নিলকে নিয়ে ধীরেসুস্থে এগোতে থাকেন রুলস্টন। প্রথম ১০ ওভার শেষে আইরিশরা করেছে ১ উইকেটে ৪৫ রান। এই ৪৫ রানেই আইরিশরা হারায় দ্বিতীয় উইকেট। ১১ তম ওভারের দ্বিতীয় বলে রুলস্টনকে ফিরিয়েছেন শেখ পারভেজ জীবন। আয়ারল্যান্ডের যে প্রথম দুই উইকেট পড়েছে, দুটিতেই ক্যাচ ধরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
৪৫ রানে ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন কায়ান হিলটন। হিলটনকে নিয়ে ওপেনার নিল সাবধানে এগোতে থাকেন। সেই নিল তৃতীয় ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, আয়ারল্যান্ডের স্কোর তখন ৭২। ১৬ তম ওভারের পঞ্চম বলে নিলকে বোল্ড করেছেন মোহাম্মদ রাফিউজ্জামান রাফি। এরপর অধিনায়ক ফিলিপস লে রউক্স নামলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৯ বলে করেন ১৩ রান। ২৫ তম ওভারের দ্বিতীয় বলে রউক্সকে বোল্ড করেন জীবন। আইরিশদের স্কোর তখন হয়ে যায় ২৪.২ ওভারে ৪ উইকেটে ৯৫ রান। এখন ৬৪ বলে ৬ চারে ৩৯ রানে ব্যাটিং করছেন হিলটন। আরেক ব্যাটার স্কট বেরেথ অপরাজিত আছেন ১১ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে আইরিশরা।

নিজের অসামান্য দক্ষতা দিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন লামিনে ইয়ামাল। নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন তিনি। অনেকে তো এই উইঙ্গারকে লিওনেল মেসির সঙ্গেই তুলনা করেন। তবে এটা ভুল মনে হচ্ছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে।
১৬ মিনিট আগে
বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে জাপান। শুধু বড় ব্যবধানের জয়ই নয়, নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানের নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে।
১ ঘণ্টা আগে
এক সময় জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমানের প্রকাশ্য সমালোচনার মুখে পড়েছিলেন ডেনিজ উন্দাভ। কয়েক মাসের ব্যবধানে এই ফরোয়ার্ড এখন উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে জার্মানির অন্যতম বড় ভরসার নাম। অথচ একটা সময় জীবিকার তাগিদে কারখানায় কাজ করতে হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই হারে ধবলধোলাইয়ের লজ্জা পেল স্বাগতিক দল। এর আগে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল অজিরা।
৪ ঘণ্টা আগে