
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হয় না ১৩ বছর ধরে। এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ মেলে না বললেই চলে। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলেছে প্রায় ২০ বছর আগে। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের চিন্তা আপাতত বাংলাদেশ সিরিজ নিয়েই।
২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টই ভারত-পাকিস্তানের সবশেষ কোনো টেস্ট। আর বর্তমান টেস্ট অধিনায়ক মাসুদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৩ সালে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে যেমন চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ মেলে, টেস্টে ফাইনাল ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচের কোনো সম্ভাবনা নেই। মিরপুরে আজ ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচের প্রসঙ্গ এলে সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘বর্তমানে আমাদের সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের ওপর। আমরা অনেক দূর নিয়ে ভাবতে চাই না। প্রতিটি দলেরই স্বপ্ন থাকে বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা বা ট্রফি জেতা। তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য কেবল বাংলাদেশ এবং ভালো ক্রিকেট খেলা।’
২০২৪ সালে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে তাদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল। সেবার পাকিস্তানের অধিনায়ক ছিলেন মাসুদ। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ দলকে মূল্যায়ন করতে গিয়ে মাসুদ বলেন, ‘আমি দুই সিরিজ খেলেছি বাংলাদেশের বিপক্ষে। খেলেছি প্রায় দুই বছর আগে। এখন দলটাও প্রায় একই রকম। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দক্ষ। স্পিন, পেস বোলিং খুব শক্তিশালী। ভালো ও কঠিন দলের বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি।’
বাংলাদেশ সিরিজে সাবেক ক্রিকেটাররা আসছেন পাকিস্তানের কোচ হয়ে। পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের সঙ্গে ব্যাটিং কোচ ও বোলিং কোচের দায়িত্বে থাকছেন আসাদ শফিক ও উমর গুল। তাঁদের (সরফরাজ, শফিক, গুল) সঙ্গে আগে খেলার অভিজ্ঞতা থাকায় বোঝাপড়াও ভালো বলে জানিয়েছেন মাসুদ। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভালো ব্যাপার হলো আমাদের নতুন ম্যানেজমেন্টের সঙ্গে আগে খেলেছি। সাইফি ভাইয়ের (সরফরাজ আহমেদ) অধিনায়কত্বে খেলেছি। আসাদ ভাই আমাদের সিনিয়র ব্যাটার ছিলেন এবং উমর গুলের সঙ্গে ঘরোয়া ও পাকিস্তান দলে খেলেছি। তাই আমাদের কাছে এটা তাই নতুন কোনো সেটআপ মনে হচ্ছে না। তারা আমাদের সবাইকে খুব ভালো করে চেনেন।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারেও ট্রেনিং ক্যাম্প করেছিল পাকিস্তান। পিএসএলের কয়েকজন ক্রিকেটারও ছিলেন সেই অনুশীলনে। নতুন টেস্ট কোচ সরফরাজ তাঁদের (টেস্ট দলের ক্রিকেটার) অনুশীলন পর্যবেক্ষণ করেছেন। কোচ-ক্রিকেটারদের সম্পর্ক ভালো থাকলে তা দলের অনেক উপকারে আসবে বলে মনে করেন মাসুদ। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের মধ্যকার এই সুসম্পর্ক পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো। পিএসএলের কারণে প্রস্তুতির সময় কম থাকলেও আমরা একটি ভালো রেড বল ক্যাম্প করেছি এবং এখানে এসেও ভালো অনুশীলন হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী।’
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। গত বছর ঘরের মাঠে পাকিস্তান ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমেও ফেভারিট আবাহনী লিমিটেড। কিন্তু টুর্নামেন্টে ধানমন্ডির ক্লাবটির শুরুটা হয়েছে খুবই বাজে। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে আবাহনী। দ্বিতীয় ম্যাচে আজ সিটি ক্লাবের কাচে ২ উইকেটে হেরে গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
১২ মিনিট আগে
ইতিবাচক ঘটনার চেয়ে নেতিবাচক কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খবরের শিরোনাম হয়ে থাকে। ফিক্সিং তো রয়েছেই। ক্রিকেটারদের পারিশ্রমিকও অনেক সময় ঠিকঠাক দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের মতে এভাবে করে বিপিএল চালানো
১ ঘণ্টা আগে
প্যাট কামিন্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ধরে রাখতে বিশাল অঙ্কের চুক্তির পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূলত এই অলরাউন্ডার যেন টেস্টকে অগ্রাধিকার দেন, সে জন্য এই চুক্তির পথে হাঁটতে চাইছে সিএ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে এবার ফিফার কাছে সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি জানাবেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। দাবি না রাখলে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে ইরান—এমনটাই জানিয়েছে রয়টার্স।
২ ঘণ্টা আগে