ভারতীয় কোচিং পদে এসেছে পরিবর্তন। বিশ্বমঞ্চে দলকে সাফল্য এনে দিতে রবি শাস্ত্রীর জায়গায় আনা হয়েছে রাহুল দ্রাবিড়কে। টি–টোয়েন্টিতে ক্যাপ্টেন বিরাট কোহলিও যুগও শেষ হয়ে গেছে। পরিবর্তনের হাওয়া লেগেছে কোহলির আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও (আরসিবি)।
আইপিএলে একটা শিরোপাও এনে দিতে না পারা কোহলি জাতীয় দলের পাশাপাশি আরসিবির অধিনায়কত্বও ছাড়ছেন। এবার কোচিং পদেও আনা হয়েছে পরিবর্তন। দলের ব্যাটিং পরামর্শদাতা সঞ্জয় বাঙ্গারকে আগামী দুই বছরের জন্য প্রধান কোচের পদে উন্নীত করেছে দলটি।
বাঙ্গার, যিনি ফেব্রুয়ারিতে দলের ব্যাটিং পরামর্শক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তিনি এখন মাইক হেসনের কাছ থেকে প্রধান কোচের দায়িত্বটাও বুঝে নেবেন।
হেসন অবশ্য ক্রিকেট পরিচালনা পরিচালক হিসাবেই বেঙ্গালুরুর সঙ্গে ছিলেন। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান সাইমন ক্যাটিচ পদত্যাগ করার পরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য তাঁকে প্রধান কোচের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
বাঙ্গারকে প্রধান কোচ করার ঘোষণাটাও দিয়েছেন হেসন। আরসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে হেসন বলেছেন, ‘আজ আমরা সঞ্জয় বাঙ্গারকে আগামী দুই বছরের জন্য আরসিবির প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছি।
খেলোয়াড় হিসেবে সেভাবে সাফল্য না পেলেও ব্যাটিং কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন বাঙ্গার। ২০১৪ সালে রবি শাস্ত্রী যখন টিম ডিরেক্টরের দায়িত্ব নেন তখন ভারতের ব্যাটিং কোচ হন বাঙ্গার। বিক্রম রাঠোরের স্থলাভিষিক্ত হওয়ার আগে তিনি ২০১৯ পর্যন্ত কোহলিদের কোচিং করিয়েছেন।
আরসিবিতে নতুন ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বাঙ্গার বলেছেন, ‘আমি কিছু ব্যতিক্রমী এবং প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। এই দলটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য তর সইছে না।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে