
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। ৯ বছর পর ফের এই সংস্করণে এশিয়ার দলটির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় অজিরা। মাঝে লম্বা সময় খেলা না হওয়ায় নাজমুল হোসেন শান্তদের সম্পর্কে তেমন ধারণা নেই স্বাগতিকদের অধিনায়ক প্যাট কামিন্সের।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স।
কামিন্স বলেন, ‘আমি বাংলাদেশের বিপক্ষে কয়েকবার খেলেছি। যদিও বাংলাদেশে। অস্ট্রেলিয়ায় তাদের বিরুদ্ধে খেলা হয়নি। তারা ভালোই খেলছে। এখন তাদের রেট করতে পারছি না, কয়েক সপ্তাহ পর বলতে পারব (হাসি)। তবে তাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তারা এমন এক দল যারা প্রতিপক্ষকে নার্ভাস করে দিতে পারে।’
শক্তির বিচারে এই সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের জন্য পুরো পাঁচ দিন টিকে থাকাই হবে বড় চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কামিন্স। তাঁর মতে, অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ
কামিন্স বলেন, ‘আমার মনে হয় না টেস্ট ম্যাচটা এত সহজ হবে। তারা (বাংলাদেশ) বেশ শক্তিশালী দল। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিপক্ষে আমরা আগে খেলিনি। গত কয়েক বছরে তারা অনেক মেধাবী খেলোয়াড় খুঁজে পেয়েছে। তাই ভালো লড়াই হবে।
বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতি নিয়ে কামিন্স বলেন, ‘মাঠে ফেরার আগে যথেষ্ট খেলেছি কিনা জানি না, এক-দুটো ওয়ানডে খেলেছি। আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশ সিরিজে এখন আমাদের সব মনোযোগ।’

বাবা হারানোর শোকে এখনো মুহ্যমান লিওনেল মেসি। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসি। চার দিন পর হোর্হেকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
৪৩ মিনিট আগে
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল সফর করলেও দ্বিপক্ষীয় সিরিজ হয় না বললেই চলে। ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গেল টেস্ট সিরিজ খেলতে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে কারও মিলেছে সুখবর, আবার কেউ পেলেন দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয়
৩ ঘণ্টা আগে