
মাঠের পারফরম্যান্সের কারণে পাকিস্তান দল ‘আনপ্রেডিক্টবেল’ তকমা পেয়ে গেছে কত আগেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষেত্রেও সেটা বাড়াবাড়ি হবে না। কী থেকে কী ঘটে যায়, সেটা অনুমান করা মুশকিল। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে লেগে গেছে পিসিবির।
পিসিবির সঙ্গে যুদ্ধটা মূলত পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের মালিক আলী খান তারিনের সঙ্গে। অস্বাভাবিক কোনো কিছু দেখলে তারিন কখনোই সমালোচনা করতে পিছু পা হন না। বরাবরের মতো পিএসএলের মান নিয়ে সরাসরি সমালোচনা করায় এবার তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এমনকি বোর্ডের কালো তালিকাভুক্ত তারিন হতে পারেন বলে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে গতকাল জানা গেছে। তাতে করে ফ্র্যাঞ্চাইজিটির ১০ বছরের চুক্তিও বাতিল হয়ে যেতে পারে।
আইনি নোটিশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে পিসিবিকে ধুয়ে দিয়েছেন তারিন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে মুলতানের এই মালিক বলেছেন, ‘একটা ফোনকল, বার্তা, ইমেইল দেওয়া হয়নি।এমনকি একসঙ্গে বসে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপরন্তু আমাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। যদি আপনি টুর্নামেন্টে প্রতিযোগিতা চান, তাহলে জানেন পরিবর্তন আনতে হবে। এভাবে তো সমস্যার সমাধান হয় না।’ তারিনের মতে পিসিবির ম্যানেজমেন্টে যাঁরা আছেন, তাঁরা ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করেন ও সমালোচনা মানতে পারেন না। মুলতানের মালিক বলেন, ‘পিএসএল পুরো পাকিস্তান ও তার ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় কিছু। বর্তমানে যাঁরা চালাচ্ছেন, তাঁরা যোগ্য নন।’
জিও সুপার সূত্রের বরাতে মুলতান সুলতানসকে নিয়ে যে খবর প্রকাশ করেছে, সেটা চমকে দেওয়ার মতো। গণমাধ্যমটির দাবি, ২০২৫ পিএসএলের আগমুহূর্তে মুলতান এমন কিছু করেছিল যা আগামী ১০ বছরে টুর্নামেন্টের মান অনেক নিচে নামিয়ে দিতে পারে। সূত্রের মাধ্যমে জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিএসএল পাকিস্তানের অনেক বড় ব্র্যান্ড। কেউ নিজেদের ব্র্যান্ডের মান কীভাবে ক্ষুণ্ন করতে পারে? ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি সমালোচনা করেছে। কিন্তু পিসিবিকে লিখিত কোনো পরামর্শ দেয়নি।’ পিসিবির আইনি নোটিশের পর সামাজিকমাধ্যমে পাল্টা দিয়েছে মুলতান। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘সুলতানসের দায়িত্ব নেওয়ার পর আলি তারিন শত কোটি রুপি বিনিয়োগ করেছেন। ব্যক্তিগতভাবে তার ৭০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের সুযোগ তৈরি করতে একাডেমি বানিয়েছেন। পিএসএলের ভালোর জন্যই এমন কথা বলা হয়েছে। চুপ করে শুধু ভালো ফিডব্যাক দিলেই হয় না।’
২০১৬ থেকে শুরু করে পিএসএলে এখন পর্যন্ত ১০ আসর হয়েছে। সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। একবার করে শিরোপা জিতেছে মুলতান সুলতানস, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংস। তবে আলী তারিনকে যে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং যে কারণের কথা উল্লেখ করা হয়েছে, তাতে করে আগামী পিএসএলে মুলতানকে নাও দেখা যেতে পারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১১ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১৬ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগে