
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এসে একই মেরুতে অবস্থান করছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এখন পর্যন্ত জিততে না পারায় তারা সেমিফাইনালে যেতে পারবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। পাকিস্তানকে নিয়ে এই প্রশ্নটা ওঠে আসছে একটু বেশিই।
সুপার এইটে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। নিউজিল্যান্ডের সঙ্গে তাদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর গতকাল ইংল্যান্ডের কাছে হেরেছে সালমান আলী আগার দল। দুই ম্যাচ শেষে মাত্র এক পয়েন্ট হওয়ায় খাদের কিনারায় পাকিস্তান। এরপরও শেষ চারে খেলার আশা টিকে আছে তাদের। এ জন্য মিলতে হবে বেশ কিছু সমীকরণ।
টানা দুই জয়ে সুপার এইটের গ্রুপ টু থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য পাকিস্তান ছাড়াও লড়াইয়ে আছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ ফেব্রুয়ারি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সে ম্যাচে জিততেই হবে তাদের। একই সঙ্গে দুই ম্যাচে নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে। বাকি ম্যাচ দুটিতে কিউইদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সে ক্ষেত্রে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান।
আজ সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। সে ম্যাচে ব্ল্যাক ক্যাপরা জিতলেও সুযোগ থাকবে পাকিস্তানের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ইংলিশদের কাছে হারতে হবে মিচেল সান্টনারের দলকে। তখন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান ৩। এমন পরিস্থিতিতে নেট রানরেটে এগিয়ে থাকা দলই পরের পর্বে চলে যাবে। এই সমীকরণ মেলাতে চাইলে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।
নিউজিল্যান্ড যদি নিজেদের বাকি থাকা দুটি ম্যাচই জিতে নয় তাহলে সব আশা শেষ হবে পাকিস্তানের। ইংল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালে পা রাখবে নিউজিল্যান্ড। তখন পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি কেবলই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই হারে এবং পাকিস্তানও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে দাসুন শানাকার দল।

রাজনৈতিক বৈরিতায় অনেক আগে থেকেই মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান। বিশেষ করে বাইশ গজে এই দুই দলের লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যায়। এই ইস্যুতে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে একহাত নিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
১৬ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। তবে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়রকে করা কথিত বর্ণবাদী ঘটনা।
৩৭ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটে বড় হারের পর ভারতের সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় শেষ চারে জায়গা করে নিতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে আয়োজকদের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ভারতের চিন্তা বাড়ালেন মারকুটে ব্যাটার রিংকু সিং।
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের নামের পাশে পয়েন্ট একটা আছে বটে, শ্রীলঙ্কার সেটিও নেই। তবে তা থাকুক আর না থাকুক—সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে দুই দলের জন্যই চাই জয়। কাজেই নামে এটি সুপার এইটের ম্যাচ হলেও শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডের জন্য তা নকআউটের শামিল!
৩ ঘণ্টা আগে