
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার হাসিতা বোয়াগোদার ১৯১ রান। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে লঙ্কান ব্যাটার ইনিংসটি খেলেছিলেন।
চার দিন আগেই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন স্কাল্কভিক। এবার নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। আজ হারারেতে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় ২১৫ রান করেন এই ওপেনার। আগের রেকর্ডটি ছিল হাসিতা বোয়াগোদার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রান করেন তিনি।
স্কাল্কভিকের ডাবল সেঞ্চুরির পর এক বল বাকি থাকতে ৩৮৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬২ রানে ৬ উইকেট শিকার করেন তাতেন্দা চিমুগোরো। জবাবে স্বাগতিকেরা অলআউট হয় ১০৭ রানে। দুই ওপেনার ন্যাথানিয়েল হ্লাবাঙ্গানা (৩১) ও কুপাকুয়াশে মুরাদজি (৪০) ছাড়া আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। প্রোটিয়াদের হয়ে এনাথি কিতশিনি চারটি ও বায়ান্দা মাজোলা শিকার করেন ৩ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল একই ভেন্যুতে বাংলাদেশের যুবাদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রান
ব্যাটার রান প্রতিপক্ষ সাল
জরিক ফন স্কাল্কভিক (দ. আফ্রিকা) ২১৫ জিম্বাবুয়ে ২০২৫
হাসিতা বোয়াগোদা (শ্রীলঙ্কা) ১৯১ কেনিয়া ২০১৮
জ্যাকব ভুলা (নিউজিল্যান্ড) ১৮০ কেনিয়া ২০১৮
থিও দোরোপুলাস (অস্ট্রেলিয়া) ১৭৯* ইংল্যান্ড ২০০৩
আম্বাতি রাইডু (ভারত) ১৭৭* ইংল্যান্ড ২০০২

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
১২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
১৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১৮ ঘণ্টা আগে