
এ বছরের ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর তামিম ইকবাল আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। মাঠের ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আলোচনায় ঠিকই আছেন তামিম। গত ৮ মাসে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়াসহ বিভিন্ন কারণে পাদপ্রদীপের আলোয় চলে আসেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
প্রথম বিভাগ ক্রিকেট লিগ কয়েক দফা পেছানোর পর নতুন করে ১১ ডিসেম্বর শুরুর ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে লিগ শুরু নিয়ে যে অনিশ্চয়তা কাটেনি, বোঝা গেল আজ ৪৪ ক্লাবের প্রতিনিধিদের সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অযোগ্য ও বিতর্কিত’ উল্লেখ করে তাদের অধীনে কোনো ধরনের লিগ না খেলার কথা আবারও ব্যক্ত করেছেন ঢাকার ৪৪টি ক্লাবের সংগঠকেরা। ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর আগের সংবাদ সম্মেলনে তামিম থাকলেও আজ বাংলাদেশ সামরিক জাদুঘরের মিলনায়তনে ছিলেন না তিনি। তামিমের না থাকা প্রসঙ্গে মোহামেডান ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘তামিম ইকবাল আমাদের সঙ্গে আছে। আবার খেলোয়াড়দের সঙ্গেও আছে। যেহেতু সে এখনো অবসর নেয়নি, তাই তার নিজস্ব একটা অবস্থান আছে। থাকতেই পারে। এমন তো না, কোনো অন্যায় করছে। যদি আমরা এটাকে সমর্থন দিতাম না, তার বিরুদ্ধে থাকতাম.. বিষয়টা হলো সে অন্যায় করছে না।’
তামিমের দুই পক্ষে থাকাতে যেমন দোষের কিছু দেখছেন না মাসুদুজ্জামান, একই সঙ্গে তাঁর (মাসুদুজ্জামান) দাবি লিগ বর্জনের দাবি থেকে পিছু হটছেন না তাঁরা। বাংলাদেশ সামরিক জাদুঘরের মিলনায়তনে আজ মাসুদুজ্জামান বলেন, ‘নিজেদের অবস্থানে অনড় থাকছি। লিগে না অংশ নেওয়ার ব্যাপারে যে কথা বলেছিলাম, সেখানেই আছি। ৪৫ ক্লাবের সঙ্গে মোহামেডান সব সময় আছে এবং থাকবে। আমরা যেমন এই বোর্ডকে অবৈধ বলছি, তেমনি তামিমও অবৈধ বলছে।’
এ বছরের ১০ জানুয়ারি সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ওপেনারের ব্যস্ততা শুধু ঘরোয়া ক্রিকেট নিয়েই। তবে ২০২৬ বিপিএলে তিনি খেলছেন না। এমনকি সবশেষ বিপিএলে তাঁর নেতৃত্বে যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলও নেই এবার। সিলেটে ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১২তম বিপিএল। মিরপুরে ২৩ জানুয়ারি হবে ফাইনাল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
১ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
২ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে