
ব্যাটারদের মুখ থুবড়ে পড়ার পর জিম্বাবুয়ের ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলাররাও অসহায় ছিল। ব্যতিক্রম ছিলেন কেবল তাইজুল ইসলাম। প্রায় একাই স্বাগতিকদের ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এমন দারুণ বোলিং করে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
হারারে টেস্টের প্রথম ইনিংসে তাইজুল একাই নেন ৭ উইকেট। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের মালিক এখন তিনি। ১৯ বার ফাইফার নিয়ে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব। এবার সাবেক অধিনায়কের পাশে বসলেন তাইজুল।
৭ উইকেট নেওয়ার পথে ১৩৮ রান দেন তাইজুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪১০ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে টস হারা বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪০ রানে। এক মুমিনুল হক (৬০) ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই করেন ১৪০ রান। সেঞ্চুরির সুযোগ ছিল ওয়েসলে মাধেভেরের সামনেও। সঙ্গী না পাওয়ায় ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি।
এ ছাড়া ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৫৯ রান। বেন কারানের অবদান ৪২ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর ইনিংস হারের শঙ্কা জেগেছে সফরকারী দলে। লজ্জা এড়াতে চাইলে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে।

প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল জাপান। সেই ম্যাচে মাঝমাঠ সামলেছিলেন মোরিয়াসু। দারুণ খেলে রক্ষণের পাশাপাশি আক্রমণেও রাখেন অবদান। ফিরতি লেগে দুবাইয়ের মাঠে বাংলাদেশকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেন সাবেক এই মিডফিল্ডার। খেলোয়াড়ি জীবনের তিন দশক পর, ২০২৩ সালেও প্
৫ মিনিট আগে
‘লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছেন!’ এ টুকু শুনলেই হয়তো পিলে চমকাবে আর্জেন্টিনা সমর্থক, বিশেষ করে লিওনেল মেসি সমর্থকদের। মন্তব্যটি করেছেন বাংলাদেশের তরুণ রাজনীতিক তাসনিম জারা, রসিকতার ছলে।
৩৫ মিনিট আগে
বিশ্বকাপের শুরুটা ছিল দুর্দান্ত। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেই ধার আর ধরে রাখতে পারেননি। দল শেষ ষোলোতে উঠলেও তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সেই সমালোচকদের তালিকায় এবার যোগ দিলেন উরুগুয়ের সাবেক তার
১ ঘণ্টা আগে
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুই দলই। জাপান গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় এবং শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে। অন্যদিকে, মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শু
১ ঘণ্টা আগে