
ম্যাক্স ও’ডাউড বোধ হয় নিজেকে ক্ষমা করতে পারবেন না; পারবেন না ভক্তরাও। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু ও’ডাউডের একটি ভুলেই সব শেষ হয়ে গেল। জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৩ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হলো নেদারল্যান্ডসকে।
ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় কিছু দিন ধরেই আলোচনায় পাকিস্তান। গ্রুপ পর্বের একটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় সুপার এইটে যাওয়ার জন্য সমীকরণ একটু কঠিন তাদের জন্য। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করার বিকল্প ছিল না ২০০৯ সালের চ্যাম্পিয়নদের সামনে। ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। কিন্তু প্রতিপক্ষের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করল পাকিস্তান।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের সামনে লক্ষ্যটা ছিল ১৪৮ রানের। আধুনিক টি-টোয়েন্টিতে ছোট দলগুলোও বলে-কয়ে এই রান করে। সেখানে পাকিস্তানের জন্য কাজটা ছিল আরও সহজ। কিন্তু ১১৪ রানে সপ্তম উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। ফাহিম আশরাফের শেষের ঝড়ে রক্ষা হয়েছে দলটির। যেখানে অবদান আছে ডাউডের। লোগান ভ্যান বিকের করা ১৯তম ওভারের দ্বিতীয় বল ছয় মারার লক্ষ্যে জোরে হাঁকান ফাহিম। ব্যাটে-বলে ভালোভাবে সংযোগ না হওয়ায় বল হাওয়ায় ভাসে। ক্যাচ জমাতে পারেননি ডাউড। জেতার জন্য তখন ১১ বলে ২৩ রান করতে হতো পাকিস্তানকে। এই সমীকরণ মিলিয়েছে তারা।
ভ্যান বিকের সে ওভার থেকে ৩ ছক্কা এবং এক চারে ২৪ রান নেন ফাহিম। জয়ের জন্য শেষ ওভারে ৫ রান দরকার ছিল পাকিস্তানের। ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি। নতুন জীবন পেয়ে ১১ বলে ২ চার, ৩ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিম। তাঁর এই ইনিংসটাই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। তাঁর ক্যাচ ছেড়ে ভিলেন হয়ে থাকলেন ডাউড। নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকিরেন দুটি করে উইকেট নেন।
এর আগে নেদারল্যান্ডসের হয়ে ২৯ বলে ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাস দে লিডির ব্যাট থেকে আসে ৩০ রান। মাইকেল লেভিট ২৪ ও কলিন অ্যাকারম্যান এনে দেন ২০ রান। ২৪ রানে ৩ উইকেট নেন সালমান মির্জা। মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুবের শিকার দুটি করে উইকেট।

২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ২১ আগস্ট। কিন্তু শুরুর আগেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ। এবার প্রথম ম্যাচ থেকে রেকর্ডসংখ্যক ৯টি ক্লাব নতুন স্থায়ী প্রধান কোচের অধীনে মৌসুম শুরু করতে যাচ্ছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে উদ্বোধনী সপ্তাহে এত বেশি ক্লাবের ডাগআউটে নতুন
১৯ মিনিট আগে
রেমোর মাঠে পুরো ম্যাচজুড়েই স্বাগতিক সমর্থকদের কটূক্তির শিকার হন নেইমার। জয়ের পর ড্রেসিংরুমে ফেরার পথে সমর্থকদের উদ্দেশে চুমু ছুড়ে দেন তিনি। এরপর মিক্সড জোনে রেমোর কর্মকর্তা ও সমর্থকদের সামনে তাঁকে নাচতে দেখা যায়। এ সময় নেইমার চিৎকার করে বলেন, ‘এলিমিনেটেড! এলিমিনেটেড!’ (বাদ পড়ে গেছ, বাদ পড়ে গেছ)।
৪০ মিনিট আগে
গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানিয়েছিল, এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অনুমোদিত নয়। এরপরই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানায় পিসিবি। বোর্ড বলেছে, সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের এই লিগে অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অনুশীলনে কাফের চোট পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা নেসার। চোট থেকে ফিরতে প্রায় এক মাসের পুনর্বাসনে থাকতে হবে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৩ আগস্ট। ২২ আগস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। তাই আসন্ন সিরিজে স্বাগতিকদের কোনো পেসার চোট পেলে বদল
২ ঘণ্টা আগে