বিশ্বকাপ ফাইনাল হারের আক্ষেপের মাঝেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।
মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি খুব শিগগির তাকে মাদ্রিদে স্বাগত জানাতে পারব এবং তার প্রাপ্য সম্মান জানাতে পারব।’
গত সপ্তাহে মাদ্রিদের উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল দ্রুতই ভয়াবহ রূপ নেয়। স্পেনের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২৭ হাজার হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে যায়। দুর্যোগের প্রভাবে সরাসরি ও পরোক্ষভাবে ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও কেউ কেউ দীর্ঘ সময় নিজেদের বাড়িতেই আটকা পড়ে ছিলেন।
দাবানলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আবাসন, কৃষিজমি এবং বিভিন্ন অবকাঠামো। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতোমধ্যে পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। সেই উদ্যোগে মেসির আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখা হচ্ছে।
মানবিক কর্মকাণ্ডে বরাবরই সক্রিয় মেসি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা এবং শিশু কল্যাণমূলক নানা উদ্যোগে দীর্ঘদিন ধরেই অবদান রেখে আসছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। মাদ্রিদের দাবানল দুর্গতদের জন্য এই অনুদানও সেই মানবিক অঙ্গীকারেরই আরেকটি উদাহরণ হয়ে থাকল।

গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
৪ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
৫ ঘণ্টা আগে
আজ হকি ফেডারেশনের সভাকক্ষে প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর-রশিদ। সভায় ফেডারেশনের কর্মকর্তা ছাড়াও লিগে অংশ নিতে যাওয়া ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে