
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে জটিলতা এখনো কাটছে না। আগামীকাল নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও বাফুফে এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি কিছুই। কোচের নিয়োগের জন্য তাকিয়ে আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দিকে। আগামীকাল সকালে বৈঠকের কথাও রয়েছে।
বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। কিন্তু বাজেট এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যা বাফুফের সাধ্যের বাইরে। তবে তাই বলে তাঁকে হাতছাড়া করতে চায় না বাফুফে। আর্থিক সহায়তার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস তারা পেয়েছিল।
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেটাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের সেরা মনে হবে, যাকে দিলে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে এবং বিগত সময়ের অভিজ্ঞতা দেখে সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশা আল্লাহ।’

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে যেন এক আত্মবিশ্বাসী, শান্ত এবং আত্মসমালোচনামূলক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখা গেল। ফল যাই হোক না কেন, কোনো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না তিনি। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর বিশ্বাস রাখছেন সাত নম্বর জার্সিধারী।
১৫ মিনিট আগে
একমাত্র টেস্টে বাজেভাবে হারার পর এবার ওয়ানডে সিরিজের পালা। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩০ মিনিট আগে
৪১-এ পা রেখেছেন গত ফেব্রুয়ারিতেই। এই বয়সে এসে ক্রিস্টিয়ান রোনালদো যে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা না। তবে এই বিষয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি পর্তুগিজ অধিনায়ক। অবশেষে সবার কৌতুহল দূর করলেন রোনালদো।
১ ঘণ্টা আগে
অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
৩ ঘণ্টা আগে