
মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা-ব্যতিক্রম কিছু দেখলে শোয়েব আখতার চুপ করে থাকার পাত্র নন। সামাজিক মাধ্যমে সেটা নিয়ে তিনি তাঁর মন্তব্য প্রকাশ করে থাকেন। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ’রাওয়ালপিন্ডি এক্সপ্রস’।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি গত রাতে শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে শোয়েব রীতিমতো বিস্মিত। কারণ, টুর্নামেন্টের আয়োজক তো পাকিস্তান। অথচ সেখানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। ফাইনালের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে শোয়েব বলেছেন, ’ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতছে। কিন্তু আমি দেখলাম সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি নেই।পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করছিল। আমি সেটা বুঝতেই পারছি না।’
ফাইনালের মঞ্চে পিসিবির কাউকে না দেখাটা শোয়েবের কাছে খুব অপমানের মনে হচ্ছে। পাকিস্তানি তারকা এই পেসার বলেন, ’ট্রফিটা দেওয়ার জন্য কেন কেউ নেই সেখানে? এটা তো অবশ্যই চিন্তার ব্যাপার। এখানে তো থাকা উচিত ছিল। এমনটা দেখে নিজেরই খুব খারাপ লাগছে।’
নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গত রাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
১৬ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
২৭ মিনিট আগে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
১ ঘণ্টা আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
২ ঘণ্টা আগে