
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোনো ম্যাচ না দেখে যদি আজ টিভিতে ভারত-ইংল্যান্ড ম্যাচটাই শুধু দেখেন, তাহলে অনেকে ধন্দে পড়ে যেতে পারেন। হারারে স্পোর্টস ক্লাবে আজ শিরোপা নির্ধারণী ফাইনালে দুই দলই খেলেছে রঙিন পোশাকে। তবে খেলার ধরন দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচটা ৫০ ওভারে হচ্ছে নাকি ২০ ওভারে হচ্ছে। ঝোড়ো ব্যাটিংয়ে যুব বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটা গড়ে নিল ভারত।
হারারে স্পোর্টস ক্লাবে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের ইনিংসটা আবির্ভূত হয়েছে বৈভব সূর্যবংশীকে ঘিরেই। ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়েছেন ভারতের এই তরুণ ব্যাটার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান করেছে ভারত। এর আগে কোনো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ৩০০ রানই যেখানে হয়নি, আজ ভারত ৪০০ পেরোল। এই তালিকায় দুইয়ে অস্ট্রেলিয়া। বেনোনিতে ২০২৪ যুব বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ২৫৩ রান করেছিল অজিরা।
হারারেতে আজ ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে। শিরোপা নির্ধারণী ম্যাচে ৮০ বলে ১৫টি করে চার ও ছক্কায় ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সূর্যবংশী। তাতে যুব বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটা তিনি নিজের করে নিলেন। রেকর্ড গড়ার আগে ৫৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।
সূর্যবংশী যেভাবে তাণ্ডব চালাচ্ছিলেন, তাতে ভারতের স্কোর ৫০০ হওয়াটাও অসম্ভব মনে হচ্ছিল না। ২৬তম ওভারের তৃতীয় বলে তাঁকে ফেরালেন ইংলিশ পেসার ম্যানি লামসডেন। সূর্যবংশীর বিদায়ে ২৫.৩ ওভারে ৩ উইকেটে ২৫৩ রানে পরিণত হয় ভারত। সূর্যবংশীর বিদায়ের পর ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের স্কোর হয়ে যায় ৪৯ ওভারে ৯ উইকেটে ৩৯৩ রান।
৪০০ রান ভারতের যখন অসম্ভব মনে হচ্ছিল, তখন কনিষ্ক চৌহানের শেষ ওভারের তাণ্ডবে ভারত ৪০০ পেরিয়েছে। ইংল্যান্ডের বাঁহাতি পেসার জেমস মিন্টুকে পিটিয়ে একাই ১৮ রান নিয়েছেন চৌহান। ইনিংসের শেষ ওভারে দুই চার ও এক ছক্কা মেরেছেন চৌহান। ৮ নম্বরে নেমে ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক মাত্রে। সূর্যবংশী, মাত্রে ছাড়া আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি।
ইংল্যান্ডের সবচেয়ে খরুচে বোলিং করেছেন লামসডেন। ৮ ওভারে ৮১ রানে নিয়েছেন ১ উইকেট। জেমস মিন্টু ৩ উইকেট নিলেও ৮ ওভারে ৬৩ রান খরচ করেছেন। ঝোড়ো সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার কীর্তি এখন সূর্যবংশীর। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি মেরেছেন ৩০ ছক্কা। এর আগে এই রেকর্ডটা ছিল ডেওয়াল্ড ব্রেভিসের। ২০২২ যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার মেরেছিলেন ১৮ ছক্কা।
বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ পাঁচ দলীয় স্কোর
স্কোর দল প্রতিপক্ষ সাল
৪১১/৯ ভারত ইংল্যান্ড ২০২৬
২৫৩/৭ অস্ট্রেলিয়া ভারত ২০২৪
২৪২/৩ ইংল্যান্ড নিউজিল্যান্ড ১৯৯৮
২৪১/৬ নিউজিল্যান্ড ইংল্যান্ড ১৯৯৮
২৩০/৯ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ২০২৬

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ।
৫ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে
১০ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাঁদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।
১০ ঘণ্টা আগে
ক্যালেব ফ্যালকনার লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। একপ্রান্তে ঝড় তুললেও সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার যখন ইংল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ভারত তখন উল্লাসে ব্যস্ত। ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে
১১ ঘণ্টা আগে