
১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি মোশাররফ হোসেন।
ফোনে যোগাযোগ করা হলে রাজশাহী থেকে নিজের প্রতিক্রিয়ায় মোশাররফ বললেন, ‘জিন্নাত ব্রোঞ্জ জেতায় খুব খুশি হয়েছি। জিন্নাতকে অভিনন্দন। আমার খুব ভালো লাগছে। আগে আমি যা করেছি, জিন্নাত সেটা করায় একজন সঙ্গী পেয়েছি।’
মোশাররফের ও জিন্নাতের ব্রোঞ্জের মাঝে কেটে গেছে ৪০ বছর। মাঝে ব্যক্তিগত ইভেন্টে সাফল্য নেই কেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনুশীলনের আধুনিক সুযোগ-সুবিধার অভাব। ভালো প্রশিক্ষণ নেই। আমি তো এসব দেখে এসেছি। পেটে ক্ষুধা নিয়ে ভালো কিছু করা যায় না।’
দীর্ঘ চার দশকের পদক-খরা ঘুচিয়েছেন যিনি, সেই জিন্নাতকে মোশাররফ উপদেশ, ‘তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কোনোভাবেই সরে আসবে না।’

প্রতিপক্ষ ফুটবলার পেনাল্টি থেকে গোল করতে প্রস্তুত। স্পট কিক নেওয়া ফুটবলারের গোল কীভাবে ঠেকানো যায়, গোলরক্ষকের মাথায় তখন ঘুরতে থাকে এমন চিন্তা। গোল আটকাতে গোলরক্ষকেরা নানারকম মনস্তাত্ত্বিক খেলা খেলে থাকেন। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক গুস্তাভো তেসোনোত্তি উল্টো বিপক্ষ দলের ফুটবলারের গোল দেওয়ার রাস্তা
৬ মিনিট আগে
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল সবশেষ খেলেছে ৭ জুলাই। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেখানেই বিদায় নেয় পর্তুগিজরা। পরবর্তীতে স্পেন জেতে বিশ্বকাপ। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আজ রাতে নামছে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে নেশনস লিগের পর্তুগাল-ওয়েলস ম্যাচ।
৩২ মিনিট আগে
জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।
১ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে