
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
নিরাপত্তার কারণে ভারতে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দ্রুতই প্রতিবাদ জানায় পিসিবি। লাহোরে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ বর্জনের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখেন। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার পর কাল পর্যন্ত সময় নিয়েছিলেন পিসিবি প্রধান।
পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানিয়েছে আজই। পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে। পাকিস্তান সরকার এক বার্তায় লিখেছে, ‘ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে, তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।’
সিদ্ধান্ত নেওয়ার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। বিসিবির একটি সূত্র জানায়, পিসিবি একটি সময় বেঁধে দেবে। এর মধ্যে আইসিসি যদি বাংলাদেশকে না ফেরায় এবং তাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ না করে দেয়, তাহলে পাকিস্তান আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারতের বিপক্ষে খেলবে না। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি যে আয় করে, সেটির ধারেকাছেও আর কোনো ম্যাচ নেই। বিপুল আর্থিক ক্ষতির কথা চিন্তা করে জয় শাহর আইসিসি এখন কী করে, সেটিই দেখার।
এরই মধ্যে বিসিবি তাদের খেলোয়াড়দের জন্য একটি তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্ট শুরু ৫ ফেব্রুয়ারি, ফাইনাল ৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডও তৈরি হচ্ছে ভারতে রওনা দিতে। আর পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করে দারুণভাবে বড় টুর্নামেন্টের প্রস্তুতি সেরে রেখেছে। কাল হাইব্রিড মডেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রওনা দিচ্ছে পাকিস্তান।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। বিসিবি বারবার নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুললেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
৮ মিনিট আগে
ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ যথার্থই বলেছেন—‘প্রথমবার (বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া) ছিল দুর্ভাগ্য, দ্বিতীয়বারও হয়তো তাই। কিন্তু তৃতীয়বার? কোনো অজুহাত চলে না।’
১ ঘণ্টা আগে
সবশেষ ২০২৪ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঠিক তার পরের বছর (২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ) ভারতের কাছে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ নামবে প্রতিশোধের লড়াইয়ে। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফের বাংলাদেশ-ভা
১ ঘণ্টা আগে
অর্ধেক কাজ বার্সেলোনা সেরে রেখেছিল ২৫ মার্চ। নারী চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে দ্বিতীয় লেগেও গুনে গুনে ৬ গোল দিয়েছে বার্সেলোনা।
২ ঘণ্টা আগে