
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেন। উল্টো প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশদের তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। জানালেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নামার আগে কোনো চাপ অনুভব করছেন না তাঁরা।
এবারের বিশ্বকাপে গোল করে আলোচনায় আসতে না পারলেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইয়ামাল। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কোনো উদ্বেগ নেই ১৮ বছর বয়সী এই তারকার। ইয়ামালের বিশ্বাস, ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ কিছু করবেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ে স্পেনের সাফল্য আত্মবিশ্বাস জোগাচ্ছে ইয়ামালকে। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ উয়েফা নেশনস লিগ—উভয় টুর্নামেন্টের সেমিফাইনালে ফরাসিদের হারিয়ে ফাইনালে পা রাখে স্পেন। সেই দুই ম্যাচের স্মৃতি নিয়ে আরও একবার সেমিফাইনালের মঞ্চে ফ্রান্সকে ভয় দেখাতে চান ইয়ামাল।
ম্যাচের আগে নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে ইয়ামাল বলেন, ‘তারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি ভয় পাচ্ছি কি না। আমি বলেছি, না। কুন্দে যেমন বলেছে, ফুটবল এমনই। এটাই বাস্তবতা। আমি কোনো চাপ অনুভব করছি না। আপনারাই বলছেন আমি আমার সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয়। কিন্তু আমার বিশ্বাস, আগামীকাল সবকিছু ভালো হবে। আমি নিশ্চিত, দিনটি বিশেষ হতে যাচ্ছে।’
স্পেন-ফ্রান্সের এই দ্বৈরথকে পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন ইয়ামাল। দুই দলের শক্তিমত্তা ও সামর্থ্যের ভারসাম্যই ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চাপ নয়, বরং নিজের মতো থাকতেই পছন্দ করছেন বার্সেলোনার এই ফুটবলার।
ইয়ামাল বলেন, ‘আমি খুব শান্ত আছি। আসলে এখন আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, চুল কাটাতে। ম্যাচটি দারুণ হতে যাচ্ছে। এটি এমন একটি ম্যাচ, যেটা সবাই দেখতে চেয়েছিল। দুই দলই আক্রমণ করবে এবং রক্ষণও সামলাবে। সম্ভবত এটি খুবই সমান-সমান একটি ম্যাচ হবে। আমি জানি, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে। রাজধানী ওসলোতে সোমবার আরলিং হালান্ডদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান।
৩৯ মিনিট আগে
ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা থেমেছে নরওয়ের। দল বিদায় নিলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আরলিং হালান্ড। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং অদ্ভুত এক কাণ্ডে আলোচনায় এসেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে আর্জেন্টিনা সরকার। আগামীকাল দিবাগত রাত ১টায় বুধবার যুক্তরাষ্ট্রের আটালান্টায় হতে যাওয়া ম্যাচে বারাস ব্রাভাস নামে পরিচিত আর্জেন্টিনার সহিংস সমর্থক গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়ে
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফাইনালের লক্ষ্যে মাঠে নামার আগে এরই মধ্যে কানসাস সিটি ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। তার আগে কানসাসকে বিদায়ে জানিয়ে বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
৪ ঘণ্টা আগে