
বিশ্বকাপ সামনে রেখে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ট্রেনিং সেশনে অনুশীলন তো করছেই। পাশাপাশি দলগুলো খেলছে প্রীতি ম্যাচও। তবে বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, ইবোলা নিয়ে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ডিআর কঙ্গোর একটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ায় হওয়ার কথা ছিল ডিআর কঙ্গো-চিলি প্রীতি ম্যাচ। কিন্তু ডিআর কঙ্গোতে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় ম্যাচটি হচ্ছে না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই মূলত ডিআর কঙ্গো-চিলি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আন্দালুসিয়া স্বাস্থ্য বিভাগের সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কারণে পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও ম্যাচ বাতিলের কথা বলেছেন।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল ডিআর কঙ্গোর। কিন্তু মে মাসে ইবোলা জ্বরের প্রাদুর্ভাব দেশটিতে ছড়িয়ে পড়ে মারাত্মকভাবে। নিজ দেশে অনুশীলন ক্যাম্প বাতিল করে ডিআর কঙ্গো এখন প্রস্তুতি নিচ্ছে বেলজিয়ামে। ২১ দিন আইসোলেশনে থাকার পর বিশ্বকাপে অংশ নিতে পারবেন ডিআর কঙ্গোর ফুটবলাররা। গত ২২ মে এমন তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ২১ দিন সময় পার হলেই যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পাবেন তাঁরা।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ডিআর কঙ্গো পাচ্ছে এক ম্যাচ। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় বেলজিয়ামের লিয়েজে শুরু হবে ডিআর কঙ্গো-ডেনমার্ক ম্যাচ। ১৯৭৪ বিশ্বকাপে জায়ার নামে অংশ নিয়েছিল ডিআর কঙ্গো। তবে নতুন নামে (ডিআর কঙ্গো) এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি।
‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিআর কঙ্গো। ২৩ ও ২৭ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
১০ মিনিট আগে
শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে খেলতে নেমে রীতিমতো আগুন বাংলাদেশ। সফরকারীদের বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে অস্ট্রেলিয়া। দুই সেশনেই ৮ উইকেট হারিয়ে অজিরা এখন ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষেই একের পর এক নতুন কোচ পাচ্ছে দলগুলো। জার্মানিতে ইয়ুর্গেন ক্লপ, ফ্রান্সে জিনেদিন জিদান কোচের দায়িত্ব পেয়েছেন কদিন আগেই। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন জাভি হার্নান্দেজ। নেদারল্যান্ডসের কোচ হয়ে মনে করালেন ৪৮ বছরের পুরোনো এক ঘটনা।
৩ ঘণ্টা আগে