
রেকর্ড গড়া যেন আর্জেন্টিনার কাছে সবচেয়ে সহজ কাজ। ছন্দে থাকা আর্জেন্টিনা মুড়ি-মুড়কির মতো গোল করছে। লিওনেল স্কালোনির দল ভেঙেচুরে দিচ্ছে একের পর এক রেকর্ড। আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তেরা।
সুইজারল্যান্ডকে আজ কানসাস সিটিতে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে বিশ্বকাপে টানা সর্বোচ্চ ১২ ম্যাচে দুই বা ততোধিক গোলের কীর্তি গড়ল আলবিসেলেস্তেরা। এর আগে এই রেকর্ডটি ছিল উরুগুয়ের। লাতিন আমেরিকার দলটি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১১ ম্যাচে দুই বা ততোধিক গোল করেছিল। তিন, চার ও পাঁচে থাকা জার্মানি, হাঙ্গেরি ও ফ্রান্স এমন কীর্তি গড়েছে ১০, ৯ ও ৮ বার।
কানসাসে আজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ মিনিটেই ইতিহাসের পাতায় নাম লেখান লিওনেল মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে ফুটবল বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন মেসি। সমতাসূচক গোলটি ৬৭ মিনিটে করেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ডান এনদয়ে। ৯০ মিনিটে ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ায় আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ। তাতে করে বিশ্বকাপ ইতিহাসে ১৩ ম্যাচে অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা। এখানে পেছনে পড়ে গেছে জার্মানি। বিশ্বকাপে জার্মানরা ১২ ম্যাচ খেলেছিল অতিরিক্ত সময়ে।
২০২২ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর থেকেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ছুটছে আর্জেন্টিনার জয়রথ। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে দুটি করে গোল করেছিল আর্জেন্টিনা। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা ২, ২, ৩ ও ৩ গোল করেছিল। যার মধ্যে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গিয়েও ২-২ গোলে ড্র হয়েছিল। আর লুসাইলে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর ধ্রুপদী ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।
এবার আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার স্কোরলাইন ২-০ এবং ৩-১। আর শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলে জেতে স্কালোনির দল। শেষ ষোলোতে মিসরের বিপক্ষেও আর্জেন্টিনার জয়ের ব্যবধান একই। আর আজ সুইজারল্যান্ড ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর পর ১১২ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেস। আর ১২০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন লাউতারো মার্তিনেস। সুইসদের হারিয়েছে ৩-১ গোলে।
সৌদি আরবের কাছে হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ১২ ম্যাচে আলবিসেলেস্তেরা দিয়েছে ৩১ গোল। হজম করেছে ১২ গোল। এই নিয়ে ছয়বার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এর আগের পাঁচ সেমি খেলে প্রত্যেকটিতেই ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা। যদি ১৫ জুলাই ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে সেমিতে অপরাজিত থাকার কীর্তিটা অক্ষুণ্ণ থাকবে আর্জেন্টিনার। এর আগে ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন।
| দল | ম্যাচ |
|---|---|
| আর্জেন্টিনা | ১২ |
| উরুগুয়ে | ১১ |
| জার্মানি | ১০ |
| হাঙ্গেরি | ৯ |
| ফ্রান্স | ৮ |

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৮ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে