
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় কোণঠাসা করেই ফেলেছিল সুইজারল্যান্ড। ১–১ সমতায় ফেরার পর ম্যাচের গতি ছিল তাদের পক্ষেই। ঠিক সেই সময়ই আসে বিতর্কিত এক মুহূর্ত। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হওয়ার পর অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ৩–১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিল সুইসরা।
ম্যাচ শেষে তাই আক্ষেপই ঝরেছে আল্পস পর্বতের দেশটির। কোচ মুরাত ইয়াকিনের বিশ্বাস, লাল কার্ড না হলে ম্যাচের গল্পটা ভিন্নও হতে পারত। তাঁর মতে, দল তখন আক্রমণাত্মক পরিবর্তনের পরিকল্পনা করছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণও অনেকটাই তাদের দখলে ছিল।
ইয়াকিন বলেন, ‘ম্যাচের যেভাবে ঘটনাগুলো ঘটেছে, তাতে আমার মনে হয় আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যা দেখিয়েছি, তাতে আমি ভীষণ গর্বিত। আমার দল ও কোচিং স্টাফ—সবাইকে নিয়েই আমি গর্ব করি।’
৭২ মিনিটে ব্রিল এমবোলোর সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষের পর প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে শুরু হয় ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে কি না, সেই পর্যালোচনা। শেষ পর্যন্ত পারেদেসের কার্ড বাতিল করে অভিনয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। মুহূর্তেই ১১ জন থেকে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।
সুইস কোচের মতে, সমতাসূচক গোলের পর তারাই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছিল। ‘আমাদের পক্ষেই তখন গতি ছিল। আমরা আরও আক্রমণাত্মক পরিবর্তন আনার কথা ভাবছিলাম। কিন্তু তারপরই লাল কার্ড এল। মনে হয়, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এই নিয়ম কীভাবে বানানো হয়েছে, সেটাও আমি জানি না। তারপরও এই দলকে নিয়ে আমার গর্বের শেষ নেই।’
গোলরক্ষক গ্রেগর কোবেলও মনে করেন, শেষ পর্যন্ত লড়াই করেও অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগ না পাওয়াটা হতাশার। তিনি বলেন, ‘আমি দলকে নিয়ে ভীষণ গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি, সবকিছু উজাড় করে দিয়েছি। আমাদের মানসিকতা ছিল অসাধারণ। লাল কার্ডের ঘটনাটি আমি পরিষ্কারভাবে দেখিনি। তবে যেভাবে আমরা লড়াই করেছি, তাতে অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগও না পাওয়াটা অন্যায্য মনে হচ্ছে।’

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে