Ajker Patrika

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ মে ২০২৬, ১৬: ৪১
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার
আইসিসির শাস্তি পেলেন সালমান আলী আগা। ছবি: ক্রিকইনফো

সিলেটে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। মুদ্রার উল্টো পিঠ দেখছে পাকিস্তান। টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে দলটির। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার।

সালমান আলী আগাকে আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি এই ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট। মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ করেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সালমান দোষ স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২ নম্বর ভঙ্গের দায়ে সালমানকে তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচেক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।

গত ২৪ মাসে এটি সালমানের দ্বিতীয় অপরাধ। এখন তাঁর ডিমেরিট পয়েন্ট হলো দুই। আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার।সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। এর আগে এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন সালমান। তাঁর বিরুদ্ধে ২.২ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত