
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুমের শুরুটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই। লস অ্যাঞ্জেলেসের এলএ মেমোরিয়াল কলিসিউমিন স্টেডিয়ামে গতকাল ইন্টার মায়ামি ৩-০ গোলে হেরেছে এলএএফসির কাছে। এমনকি এই ম্যাচ শেষে মেসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
এলএএফসি-ইন্টার মায়ামি ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেফারিদের কক্ষে মেসি ঢুকছেন। দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ বাধা দেওয়া সত্ত্বেও মেসি তা শোনেননি। ম্যাচ কর্মকর্তাদের কক্ষে বিনা অনুমতিতে ঢুকেছেন বলে অনেকে অভিযোগ করেছেন। পরে এমএলএস ফুটবলের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমকে জানিয়েছে মেসি কোনো অননুমোদিত এলাকায় ঢোকেননি। যে পাশ দিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড যাচ্ছিলেন, সেটা কোনো নিষিদ্ধ এলাকা নয়। আর যে দরজা দিয়ে মেসির ঢোকার ছবি ভাইরাল হয়েছে, সেটা আসলে রেফারিদের লকার রুম নয়।
পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ইএসপিএন-কে নিশ্চিত করেছে, মেসি অফিসিয়ালদের রুমে প্রবেশ করেননি। তার কথা, ‘আমরা নিশ্চিত যে মেসি ম্যাচ কর্মকর্তাদের কক্ষে ঢোকেননি। তাদের সঙ্গে আমি কথা বলেছি।’
মেসির যে ঘটনা নিয়ে এত আলোচনা, আসলে সেই ব্যাপারে কিছুই জানেন না ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। এলএএফসি-ইন্টার মায়ামি ম্যাচ শেষে সাংবাদিকদের মাশচেরানো বলেন, ‘আমি আসলে কিছুই দেখিনি। সত্যিটা হচ্ছে ম্যাচ শেষ হওয়া মাত্রই লকার রুমে চলে গেছি আমি।’
এলএ মেমোরিয়াল কলিসিউমিন স্টেডিয়ামের গ্যালারিতে বসে ৭৬ হাজার দর্শক গতকাল ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ দেখেছেন। ৩৮ মিনিটে গোল করেছেন ডেভিড মার্তিনেজ। ৭৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ডেনিস বুয়াঙ্গা। ম্যাচে শেষ বাঁশি বাজা যখন সময়ের অপেক্ষা, সেই মুহূর্তে আরও এক গোল করেছে এলএএফসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে লক্ষ্যভেদ করেছেন নাথান ওর্দাজ।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
৪১ মিনিট আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও একটি দারুণ দিনের দেখা মিলল। গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে বাংলাদেশের যুবারা। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী
২ ঘণ্টা আগে
ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।
২ ঘণ্টা আগে