
৯০ মিনিটের একটি ম্যাচ, সেটা ঘিরে কতই না উন্মাদনা। দেশের ফুটবলও দানা বাঁধতে শুরু করেছে নতুন করে। ১০ জুন সিঙ্গাপুরকে এশিয়ান কাপ বাছাইয়ে হারালে স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে যাবেন হামজা চৌধুরী-শমিত শোমরা। এনিয়ে চতুর্থবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
প্রথম দেখা হয়েছিল ১৯৭৩ সালে মারদেকা কাপে। মালয়েশিয়ার অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে চার ম্যাচের কোনোটিতেই না জিতলেও সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল ১-১ ব্যবধানে। ম্যাচের ষষ্ঠ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন কাজী সালাউদ্দিন। তবে ২০ মিনিটে সমতা ফেরান সিঙ্গাপুরের শামসুদ্দিন রহমত।
একই বছর সিঙ্গাপুরের মাটিতে খেলতে যায় বাংলাদেশ। ১৩ আগস্ট প্রথম ম্যাচেই পায় জয়ের দেখাও। একমাত্র জয়সূচক গোলটি করেন প্রয়াত সাবেক ফুটবলার নওশেরুজ্জামান।
সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ফের সাক্ষাৎ হয় ৪২ বছর পর। ২০১৫ সালে প্রীতি ম্যাচে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলের জয় পায় সফরকারীরা। যদিও নাসির উদ্দিনের গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় হার নিয়ে। সেই ম্যাচে খেলেছিলেন জামাল ভূঁইয়া ও সোহেল রানা। এছাড়া বেঞ্চে ছিলেন তপু বর্মণ। তিনজনই আছেন এবারের দলে। সেই ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সিঙ্গাপুরের বর্তমান অধিনায়ক হারিস হারুন ও সাফুয়ান বাহারুদিনেরও।
১০ বছর পর একই ভেন্যুতে আবারও দেখা হচ্ছে দুই দলের। তবে এবার মঞ্চটা ভিন্ন। লক্ষ্য থাকবে তিন পয়েন্ট অর্জন করার।

টাইব্রেকারে পঞ্চম শটটি নিতে যাচ্ছেন রোনান সুলিভান। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন তখন দুই হাত প্রসারিত করে ক্ষণ গুনছিলেন। তাঁর কাজ শেষ, রোনানেই নির্ভর করছিল সবকিছু। যুক্তরাষ্ট্র থেকে আসা এই প্রবাসী প্রথম ম্যাচেই মন জয় করে নেন জোড়া গোল করে।
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও বদলাল না ফল। ৯০ মিনিটের খেলা শেষে তাই অবিচ্ছিন্ন থাকে দুই দল। শিরোপার ভাগ্য নির্ধারণে তাই টাইব্রেকারে গড়াল ম্যাচ। সাফের বাইলজ অনুযায়ী, নকআউট ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হলেও অতিরিক্তি সময় দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে