
টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। এমতাবস্থায় দুশ্চিন্তায় পড়ে গেছেন ভক্তরা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর চাওয়া–বৃষ্টিতে ভেসে যাক ভারত-পাকিস্তান লড়াই।
কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে প্রতিকূল পরিবেশের কারণে ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুদিন ধরেই। অ্যাকুওয়েদারের তথ্যমতে, রোববার কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯৩ শতাংশ। আইসিসির নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচে ফল পেতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। যদি এই ন্যূনতম শর্ত পূরণ না হয়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান—দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হবে। গ্রুপ পর্বের কোনো ম্যাচের জন্যই ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস দেখে ক্রিকেটপ্রেমীরা যখন দুশ্চিন্তায় সময় পার করছেন, ঠিক তখনই ব্যতিক্রমী কথা বলে হতাশ করলেন বাসিত। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘আমার দোয়া, সর্বশক্তিমান যেন বৃষ্টি নামান (ভারত-পাকিস্তান ম্যাচ)। আমি চাই বৃষ্টি হোক।’
‘এ’ গ্রুপে নিজেদের দুটি করে ম্যাচ শেষে ভারত ও পাকিস্তানের সংগ্রহ সমান চার পয়েন্ট। যথাক্রমে টেবিলের এক ও দুই নম্বরে আছে তারা। সমান পয়েন্ট হলেও নেট রান রেটের কারণে এগিয়ে আছে ভারত। পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, শেষ পর্যন্ত দর্শকপ্রিয় ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় এবং পয়েন্ট ভাগাভাগি হয় সে ক্ষেত্রে একটি করে ম্যাচ হাতে রেখেই সুপার এইটে পৌঁছে যাবে উভয় দল। গ্রুপের বাকি তিন দল—যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া—সর্বোচ্চ চার পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না।

টি-টোয়েন্ট বিশ্বকাপে আর কিছুক্ষণ বাদেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টসের সময়টায় চোখ থাকবে হাত না মেলানো ইস্যু নিয়ে। গত এশিয়া কাপে পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত। দুবাইয়ের পর কলম্বোতেও তেমন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্ডশে
৩০ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। নতুন করে এই দ্বৈরথের আলোচনার খোরাক জুগিয়েছে নো হ্যান্ডশেক ইস্যু। বিষয়টি নিয়ে সবশেষ এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই প্রতিবেশীর লড়াইয়ের আগে এই বিতর্ক উসকে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ তেমন একটা জমে না। মাঠে গড়ানোর আগেই ভারতের জয় অনুমিত ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানও তা-ই বলছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ সামনে রেখে কথার লড়াই না হয়ে কী পারে! কলম্বোর প্রেমাদাসায় আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকেই এগিয়ে
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেছিল দলটি। সে হারের ঝাল পাকিস্তান ‘এ’ দলের ওপর মেটাল ভারতের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে রাধা যাদবের দল।
৩ ঘণ্টা আগে