
মা হারালেন শফিউল ইসলাম। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি তা নিশ্চিত করেছেন।
মা হারানোর বেদনায় আক্রান্ত শফিউল আজ সকাল ১০টা ৮ মিনিটে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। বাংলাদেশের সাবেক পেসার লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল ৮টা ৩০ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
শফিউলের মায়ের মৃত্যুতে মন কাঁদছে রুবেল হোসেনের। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন। শফিউলের আম্মার জানাজা তার নিজ এলাকা বগুড়ায় হবে।’
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে টি-টোয়েন্টির পর আর বাংলাদেশের হয়ে খেলেননি শফিউল ইসলাম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ গত বছরের মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১০৭ উইকেট। এ বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন ৩৬ বছর বয়সী এই পেসার।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
২ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
২ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৬ ঘণ্টা আগে