
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ব্যাটিংয়ে নতুন কিছু যোগ করার চ্যালেঞ্জ নিয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাঁর ব্যাটে সেই পরিবর্তনের স্পষ্ট ছাপ দেখা গেল।
৮৮ বলে অপরাজিত ১৩৯ রান করে ভারতকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন কোহলি। এই ইনিংস থেলার পথে ১০ চার ও ৯ ছক্কা মেরেছেন তিনি। ওয়ানডেতে এক ইনিংসে এটি সাবেক অধিনায়কের সর্বোচ্চ ছক্কা।
তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৪১.৪ ওভারে। কোহলির সঙ্গে সেঞ্চুরি করেন অধিনায়ক শুভমান গিল। ১১০ রান আসে তাঁর ব্যাট থেকে।
সেঞ্চুরি করে দলকে জেতানোর পাশাপাশি দুটি ব্যক্তিগত অর্জনের দেখা পেয়েছেন কোহলি। ২৯তম ওভারে আলজারি জোসেফকে টানা তিনটি চার মেরে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেন তিনি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন কোহলি। একই ইনিংসে তুলে নেন ওয়ানডেতে নিজের ৫৫তম সেঞ্চুরি।
তবে কোহলির কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করার বিষয়টিই বেশি আলোচনায় এসেছ। ম্যাচ শেষে তিনি জানান, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে আরও এক ধাপ ওপরে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন।
কোহলি বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার এবং এক বা দুই ধাপ ওপরে গিয়ে খেলার। এটা নিয়ে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত ছিলাম। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে নতুন একটা ভার্সনে উন্মোচন করার চ্যালেঞ্জটা সত্যিই আমাকে উজ্জীবিত করে। শেষ পর্যন্ত সেটা ভারত কিংবা আইপিএল, যেখানেই খেলি না কেন, কাজে দেবে। এটা আমাকে অনেক সাহায্য করেছে, মুক্ত মনে খেলতে পেরেছি। আর আমার মনে হয়, এটাই আমার জন্য কাজ করছে।’
ঝুঁকি কমিয়ে ইনিংস লম্বা করাই ছিল কোহলির বৈশিষ্ট্য। এখন সেই নিয়ন্ত্রণের সঙ্গে যোগ হয়েছে বাড়তি আগ্রাসন। সেট হওয়ার পর প্রতিটি বল থেকে যতটা সম্ভব রান নেওয়ার চেষ্টা করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৭.৯৫ স্ট্রাইক রেটে ১৩৯ রান করাই তাঁর নতুন ব্যাটিং পদ্ধতির বড় প্রমাণ।
নিজের এই ইতিবাচক ব্যাটিং ধরে রাখতে চান কোহলি। তবে আক্রমণাত্মক হতে গিয়ে বেপরোয়া হতে চান না তিনি, ‘আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছি, যেহেতু আমি ইতিবাচকভাবে খেলতে পারি, তাই সেভাবেই খেলে যাব। তবে বেপরোয়া হওয়া যাবে না। একজন পেশাদার ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমার জানা উচিত কোথায় সেই সূক্ষ্ম সীমাটা রয়েছে। বেপরোয়া শট না খেলে এবং দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েই আমাকে এভাবে খেলার সক্ষমতা কাজে লাগাতে হবে।’
এই পরিবর্তনের পেছনে শারীরিক ফিটনেসকে গুরুত্বপূর্ণ মনে করেন কোহলি। তাঁর মতে, শরীর ফিট থাকলে মাঠে নিজের পরিকল্পনা আরও পরিষ্কারভাবে বাস্তবায়ন করা যায়, ‘মুক্ত মনে খেলতে হলে শরীরকে ফিট রাখতে হবে। আমার ক্ষেত্রে বিষয়টা বরং উল্টোভাবে কাজ করে। আমি নিজেকে শারীরিকভাবে ফিট রাখি, এরপর আমি যেভাবে খেলতে চাই, সেভাবেই ম্যাচটাকে কল্পনা করতে পারি। এতে মাঠে গিয়ে যেভাবে চাই, সেভাবে খেলার সর্বোচ্চ সুযোগ তৈরি হয়।’

বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
৪৪ মিনিট আগে
তিক্ত এক রাত কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। ১৮ বছরের বেশি সময় পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে এমন অভিজ্ঞতা হলো তাঁর।
১ ঘণ্টা আগে
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে তাঁদের ফ্লাইট আটকে যাওয়ায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।
৩ ঘণ্টা আগে
বৃষ্টির কাছে হার মানল ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল। সোমবার জাপানের নিশিনে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই একটি বলও না খেলেই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আট থেকেই বিদায় নিল আফগানিস্তান।
৩ ঘণ্টা আগে