
টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ, পেস বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করার পাশাপাশি নির্বাচক প্যানেল থেকে মিসবাহ উল হকও পদত্যাগ করেছেন। তৃতীয় টেস্টের আগে দেশে ফেরত পাঠানো হয়েছে সাত ক্রিকেটারকে। এসব ঘটনায় তোপের মুখে পড়েছেন নতুন কোচ মাইক হেসন।
হেডিংলি ও লর্ডসে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক, সালমান আলী আগা, আলি উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ আওয়াইস জাফর। তাঁদের মধ্যে প্রথম পাঁচজন চলতি সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন। আমির জামাল ও আওয়াইস কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন। তৃতীয় টেস্টের দলে এরপর নেওয়া হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটকিপার সাঈদ বেগ এবং অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।
সরফরাজ বরখাস্ত হওয়ার পর হেসনকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ক্রিকেটার আতিক-উজ-জামান দলের বর্তমান অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন। আতিক বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন খুররম শেহজাদকে বাদ দেওয়া হলো কিংবা লিডস টেস্টে সবচেয়ে বেশি উইকেট (৫) নেওয়ার পরও কেন স্পিনার আলী উসমানকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। হঠাৎ করে এখন টি-টোয়েন্টি বোলারদের টেস্ট দলে নেওয়া হচ্ছে। কেন? কারণ মাইক হেসনের ব্যক্তিগত পছন্দের কিছু খেলোয়াড় আছে, আর তিনি সেই খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটে নিয়ে এসেছেন।’
হেসনকে প্রথমে সাদা বলের কোচের দায়িত্ব দেওয়া হলেও এখন পুরো পাকিস্তানেরই প্রধান কোচ। এজবাস্টনে তৃতীয় টেস্টের আগে যে পাঁচ ক্রিকেটারকে নেওয়া হয়েছে, তাঁরা সাদা বলেরই ক্রিকেটার। তাছাড়া দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রিজওয়ান ও ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আতিক আইএএনএসকে বলেন, ‘আমি বুঝতে পারছি না, আসলে কী হচ্ছে। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।’
২০০০ সালে পাকিস্তানের হয়ে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলেছেন আতিক। এখন বর্তমানে ইংল্যান্ডে থাকলেও পাকিস্তানের এমন বাজে অবস্থা দেখে প্রাণ কাঁদছে তাঁর। সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘বিষয়টি আমাকে সত্যিই কষ্ট দেয়। কারণ, আমি ইংল্যান্ডে থাকলেও হৃদয়ে একজন পাকিস্তানি। নিজের দেশের হয়ে খেলেছি এবং চাই পাকিস্তান ক্রিকেটের উন্নতি হোক ও বিভিন্ন কন্ডিশনে ভালো খেলুক। বর্তমানে পাকিস্তান ক্রিকেট সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’
হেডিংলির পর লর্ডসে হেরে টেস্টে পাকিস্তানের জয়ের চেয়ে হারই বেশি। ১৯৫২ থেকে শুরু করে এখন পর্যন্ত ৪৭৩ টেস্ট খেলে তারা জিতেছে ১৫৩ ম্যাচ, হার ১৫৪টিতে। ড্র করেছে ১৬৬ ম্যাচ। বুধবার এজবাস্টনে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। পাকিস্তান এবার নামবে ধবলধোলাই এড়াতে।

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
৪ মিনিট আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
২ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৩ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৪ ঘণ্টা আগে