
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর বাদ পড়েছেন সাতজন, নতুন করে দলে ডাক পেয়েছেন আরও সাত ক্রিকেটার। এর মধ্যেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।
এত পরিবর্তনের পরও পাকিস্তানের ক্রিকেটারদের পরিস্থিতি সামলে নিতে দেখে বেশ অবাকই হচ্ছেন হেসন। তাঁর মতে, ক্রিকেটাররা বিশৃঙ্খলায় অভ্যস্ত বলেই এটা সম্ভব হচ্ছে।
পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ হেসন। হেডিংলি ও লর্ডসে হারের পর তাঁকে হঠাৎ করেই টেস্ট দলের দায়িত্ব নিতে হয়েছে। হেসন বলেন, ‘গত কয়েক দিন হোটেলে থাকা বেশ চ্যালেঞ্জিং ছিল। কেউ দলে আসছে, কেউ চলে যাচ্ছে, এরপর সবাই এসে যোগ দিল। ছেলেরা সম্ভবত আমার চেয়ে একটু বেশি বিশৃঙ্খলার সঙ্গে অভ্যস্ত। এতে কোনো সন্দেহ নেই যে তারা হতাশ—ভীষণ হতাশ। আমাদের সেটা এক পাশে সরিয়ে রেখে বলতে হয়েছে, ‘‘ঠিক আছে, এখন এখান থেকে কোথায় যাব?’’ গত কয়েক দিনে তারা খুব ভালোভাবেই সবকিছু সামলেছে।’
পরিবর্তনের অংশ হিসেবে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ ব্যাটার সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস, বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র, উইকেটকিপার সাইদ বেগ এবং অলরাউন্ডার মোহাম্মদ ইমরান ও রাজাউল্লাহ।
দলে এত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে হেসন বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন তিনজন খেলোয়াড়—রিজওয়ান, ইমাম ও সালমান আলী আগা—ইতিমধ্যে দল ছেড়ে গিয়েছিল। এরপর তৃতীয় টেস্টের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করাই ছিল মূল বিষয়। মাঝ সিরিজে এমন পরিবর্তন কেউই চায় না, এটা পরিষ্কার।’
এজবাস্টনের কন্ডিশন বিবেচনায় বোলিং আক্রমণে বৈচিত্র্য আনাই প্রধান লক্ষ্য হেসনের, ‘আমার দৃষ্টিতে বিষয়টি হলো একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা, শুধু এই টেস্টের জন্য নয়; আমাদের বোলিং আক্রমণে যেন বৈচিত্র্য থাকে, সেটিও নিশ্চিত করা। পাকিস্তান পেস, অস্বাভাবিক বোলিং অ্যাকশন ও রহস্যময় স্পিনের জন্য পরিচিত। আমরা এখন পর্যন্ত এর কোনোটিই ঠিকভাবে তুলে ধরতে পারিনি।’

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
১ ঘণ্টা আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
৩ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৪ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৫ ঘণ্টা আগে