
বছরে অনায়াসে ১০-১৫টা টেস্ট খেলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো। সেদিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। এই সংস্করণে উন্নতির জন্য বড় দলগুলোর মতো বেশি বেশি টেস্ট খেলার দাবি জানিয়ে রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২০২০ সাল থেকে এখন পর্যন্ত ৪১ টেস্ট খেলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ২০২২ এবং ২০২৪ সালে সর্বোচ্চ ১০টি করে টেস্ট খেলেছে দলটি। এই বছরও সমান সংখ্যক ম্যাচ বাংলাদেশের। আইসিসির কাছে শান্তর চাওয়া, সামনের দিনগুলোতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেওয়া হোক বাংলাদেশকে।
শান্ত বলেন, ‘আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই। প্রত্যেকটা দলের সঙ্গে খেলতে চাই। আমার মনে হয় যে, এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই দলগুলোর সঙ্গেও বেশি বেশি টেস্ট খেলতে চাই, দেশে ও দেশের বাইরে—দুই জায়গাতেই। কারণ আমি যেটা বললাম যে, আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই ধীরে ধীরে দল গড়ে উঠবে।’
একই সঙ্গে বড় দলগুলোর বিপক্ষে টেস্ট খেলার দাবি শান্তর, ‘একই দলের সঙ্গে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে দল গড়ে তোলাটা কঠিন। তাই আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সঙ্গে টেস্ট ম্যাচ দেবে। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা একটা ইতিবাচক দিক। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সঙ্গেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আমাদের দলের জন্য আরও ভালো হবে।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে আলো ছড়ালেন জাকের আলী অনিক। সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনী লিমিটেডের এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো সেঞ্চুরি না করলেও এদিন ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাওহীদ হৃদয়।
১ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে ধবল ধোলাই হয়েছে পাকিস্তান। সিরিজজুড়ে স্বাগতিকদের পেসারদের সামনে অসহায় ছিল শান মাসুদের দল। নাহিদ রানা, তাসকিন আহমেদদের গতিতে কেঁপেছে সফরকারীরা। এমন দারুণ একটি সিরিজ শেষে বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ‘বিপদের বন্ধু’ হিসেবে জিম্বাবুয়ের ভালোই পরিচিতি রয়েছে। যখন বাজে ফর্মের ভেতর দিয়ে যায়, তখনই জিম্বাবুয়ের বিপক্ষে ফেলে ফর্মে ফেরে বাংলাদেশ। বর্তমান পাকিস্তান দল যেন বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের মতোই। পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ। সিলেটে আজ ঐতিহাসিক জয়ে নাজমুল হোস
২ ঘণ্টা আগে
সিলেটে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। মুদ্রার উল্টো পিঠ দেখছে পাকিস্তান। টেস্ট র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে দলটির। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে