
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আর্লিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই যখন ফ্রান্স-নরওয়ে ম্যাচের লাইনআপ দিয়ে দেওয়া হয়, তখনই দেখা যায় চমক। ফ্রান্সের বিপক্ষে ১০ পরিবর্তন নিয়ে নামেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। হালান্ড, মার্টিন ওডেগার্ড ও আলেক্সান্দার সোরলোথের মতো তারকাদের রাখা হয়েছে বেঞ্চে। শেষ পর্যন্ত ম্যাচটি ৪-১ গোলে হেরে ‘আই’ গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ করে নরওয়ে। কেন খেলানো হয়নি হালান্ডকে, সেই ব্যাখ্যায় সোলবাকেন বলেন, ‘অনেকেই আর্লিং এবং মার্টিনকে চাইছিলেন। কিন্তু আমরা অনেক দূর এগোতে চাই। এই সিদ্ধান্ত (হালান্ড-ওডেগার্ডকে বসানো) নেওয়া খুবই সহজ ছিল।’
ফ্রান্স এমবাপ্পে, দেম্বেলের মতো তারকাদের নিয়েই গতকাল নরওয়ের বিপক্ষে আক্রমণভাগ সাজিয়েছেন। ফলও হাতেনাতে পেয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। দেম্বেলের রেকর্ড গড়া হ্যাটট্রিক ও দেজিরে দুয়ের একমাত্র গোলে ফ্রান্স ৪-১ গোলে জেতে নরওয়ের বিপক্ষে। অন্যদিকে হালান্ডকে এক সেকেন্ডের জন্যও খেলানো হয়নি।
ইশ! যদি হালান্ডকে আজ নামালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত—গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ দেখে ভক্ত-সমর্থকদের অনেকের ভাবনা হয়তো এমনই ছিল। এমনকি নরওয়েজীয় মিডফিল্ডার ২১ মিনিটে থেলোনিয়াস আসগার্ড গোল করে ব্যবধান কমিয়েছিলেন ঠিকই। কিন্তু দ্বিতীয়ার্ধে যা হলো, সেটা কল্পনাতীত। ৫০ মিনিটের সময় নরওয়ে ফরোয়ার্ড জর্গেন স্ট্র্যান্ড লার্সেন পেনাল্টি থেকেও গোল আদায় করে নিতে পারেননি। হালান্ডের পাশাপাশি ওডেগার্ড-সোরলথেরও সময় কেটেছে বেঞ্চে বসে।
‘আই’ গ্রুপ রানার্সআপ নরওয়ে শেষ বত্রিশে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। ডালাসে ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ। মূলত নকআউট পর্বের কথা ভেবেই হালান্ড-ওডেগার্ডদের খেলানো হয়নি বলে জানিয়েছেন সোলবাকেন। ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারের পর নরওয়ে কোচ বলেন, ‘অবশ্যই আমাদের সমর্থকেরা আর্লিংকে দেখতে চান। মার্টিনকেও দেখতে চান। কিন্তু আশা করি, এই সিদ্ধান্তের কারণে আগামী কয়েক সপ্তাহ আমরা আরও মনে রাখার মতো মুহূর্ত উপহার দিতে পারব। তাই এই সিদ্ধান্ত (হালান্ড-ওডেগার্ডদের বসানো) নিতে বেশি সময় লাগেনি।’

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
৫ ঘণ্টা আগে