
চাকরির মতো কোচদের দিনকালও কাটে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে। দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসা পাওয়া যায়, তেমনি বাজে সময়ে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তির। শুধু এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে তাদের নিয়ে অসত্য ভিডিও, পোস্ট করা হয়। এমন ঘটনায় এবার মোটা অঙ্কের টাকা মানহানির মামলা করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করে বানোয়াট ছবি প্রচার করায় দিল্লি হাইকোর্টে গম্ভীর মামলা করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। অনলাইন মার্কেটপ্লেসগুলো অনুমতি ছাড়াই তাঁর নাম ও ছবি ব্যবহার করে পোস্টার এবং অন্যান্য পণ্য বিক্রি করায় মানহানি হয়েছে বলে দাবি করেছেন তিনি। নাম-পরিচয় ব্যবহার করে কেউ যেন ভবিষ্যতে এমন অসত্য খবর প্রচার করতে না পারেন, সেবারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। ২ কোটি ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতের কোচ। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ৩১ লাখ টাকা।
গম্ভীরের মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মেটা, এক্স কর্পোরেশন ও ইউটিউবের মালিক গুগলের মতো প্রযুক্তি সংস্থা এই তালিকায় রয়েছে। অভিযোগ অনুযায়ী, বেশ কয়েকটি ক্লিপে তাঁকে এমন সব মন্তব্য করতে দেখানো হয়েছে যা তিনি কখনোই করেননি। পদত্যাগের ঘোষণা হিসেবে উপস্থাপিত ভিডিওটি ২৯ লাখের বেশি ভিউ হয়েছে। আরেকটি ভিডিওতে বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে গম্ভীর নাকি মন্তব্য করেছেন। এই ভিডিও ১৭ লাখের বেশি দেখা হয়েছে।
ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ বিভাগও গম্ভীরের মামলার সঙ্গে জড়িত। এই মামলাটি ভারতের কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন এবং বাণিজ্যিক আদালত আইনের বিধানের উপর ভিত্তি করে করা হয়েছে। এতে দিল্লি হাইকোর্টের পূর্ববর্তী সেইসব রায়েরও উল্লেখ করেছে, অভিনেতা এবং প্রাক্তন ক্রিকেটারদের অধিকারসহ সংশ্লিষ্ট ব্যাপারগুলো বলবৎ করা হয়েছে। এআই সৃষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রেও সেটা কার্যকরী হবে।
২০২৪ সালের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গম্ভীর। কোচ হিসেবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও ভারত অনেকটা এগিয়ে ছিল। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হওয়ায় তা আর সম্ভব হয়নি। এর আগে ক্রিকেটার হিসেবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
৪৩ মিনিট আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
২ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
২ ঘণ্টা আগে