২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে বিশ্বকাপের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন কোহলি। তাঁর মতে, একটি বড় টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে সেরাটা ধরে রাখা কঠিন। বিদেশের মাটিতে খেললে সেই চ্যালেঞ্জ আরও বাড়ে।
কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। কারণ এখন এটা টি-টোয়েন্টির পর্যায়ের তীব্রতায় ১০টি ম্যাচ খেলার মতো। কিন্তু আপনি এক দিনে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলছেন। এত বড় একটি টুর্নামেন্ট ও বিশ্বকাপে ১০টি ম্যাচজুড়ে সেই তীব্রতা ধরে রাখা বড় ব্যাপার। তাছাড়া এবার খেলতে হবে বিদেশের মাটিতে। এটা আপনার ওপর অনেকটা চাপ ফেলে।’
নিজের শেষ বিশ্বকাপের প্রসঙ্গ তুলে ধরে কোহলি বলেন, ‘আমার জন্য, ভারতের হয়ে এটাই শেষ বিশ্বকাপ, যেটিতে আমি খেলব। আর সেটাই আমার প্রেরণা। সবকিছু উজাড় করে দিতে চাই। অবশ্যই লক্ষ্য একেবারেই বিশ্বকাপ জেতা। আর এর জন্য যা কিছু করা দরকার, আমি তা করতে পুরোপুরি প্রস্তুত।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ৪ অক্টোবর। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের ঘরের মৌসুম শুরু করছে ভারত।
বিশ্বকাপে কোহলির পারফরম্যান্সও তাঁকে এই টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারে পরিণত করেছে। ৩৭ ম্যাচে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৯.৮৩। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১২টি ফিফটি। ১১৭ রানের ইনিংসটি তাঁর সর্বোচ্চ।
ওয়ানডে ক্যারিয়ারে ৩০২ ইনিংসে ৫৪ সেঞ্চুরিতে ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি; ব্যাটিং গড় ৫৮.৫৯। সর্বোচ্চ ইনিংস ১৮৩ রান। স্ট্রাইক রেট ৯৩.৯৫।
২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কোহলি। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারের পর এবার আরেকটি বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন এই অভিজ্ঞ ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৬ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৬ ঘণ্টা আগে
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
৮ ঘণ্টা আগে