
ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা অস্ট্রেলিয়ার ভালোই জানা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া সমতায় ফিরেছে নাথান এলিসের দুর্দান্ত বোলিংয়ে। নিখুঁত লাইন-লেংথে পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমেরও।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। ৯ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাথান এলিস। এক ওভার মেডেনও দিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। মাজ সাদাকাত (০), বাবর আজম (১৬), আরাফাত মিনহাস (৩৩), হারিস রউফ (০)—এই চার ব্যাটারকে আউট করেন এলিস। আজ তিনি সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হালনাগাদ করলে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন এলিস। অজি এই পেসারের রেটিং পয়েন্ট ৪৮৩।
বাংলাদেশ সবশেষ মে মাসে মাঠে নামলেও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ছিল টেস্টে। ওয়ানডেতে শেষবারের মতো মাঠে নেমেছে গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুই মাস ওয়ানডে না খেললেও উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠে এসেছেন তানজিদ তামিম। তাঁর রেটিং পয়েন্ট ৫২৫। ৩১ নম্বরে থাকা শান্তর রেটিং পয়েন্ট ৫৫৭। তিনি এগিয়েছেন এক ধাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৫৫ রান করেছিলেন শান্ত। একটি সেঞ্চুরিও ছিল এই সিরিজে।
৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুই ও তিনে অবস্থান করা জফরা আর্চার ও কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৪৯ ও ৬৪৫। আর্চার-মহারাজও নিজের অবস্থান ধরে রেখেছেন। সাত ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন আবরার আহমেদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৩। অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৩.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ড্যারিল মিচেল। দুই ও তিনে থাকা বিরাট কোহলি ও ইবরাহিম জাদরানের রেটিং পয়েন্ট ৭৯১ ও ৭৫৬। ৯ নম্বর স্থান পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে লোকেশ রাহুল।

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা ট্রফি জিতবে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসির দলকে ভালোবেসে সাড়ে ৯ মাসে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই তিন আর্জেন্টাইন যে ইতিমধ্যেই জীবনের এক পরম ট্রফি জিতে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
৮ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল (২১১) সান মারিনো। বাংলাদেশ (১৮১) এগিয়ে আছে ৩০ ধাপ। তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হামজা, ‘ম্যাচটি নিশ্চিতভাবেই সহজ হবে না। ওরা সব সময় বড় দেশগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত, ওদের খেলার গুণগত মানও অনেক উন্নত। আমরা ওদের মাঠে খেলছি, ওদের নতুন কোচ এসেছে—সব মিলিয়ে
৯ ঘণ্টা আগে
দ্বিতীয়ার্ধে গোয়ার তীব্র গরম আর ফাইনালের টিকিটের তীব্র স্নায়ুচাপের মুখে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ডাগআউট থেকে আসা বদলি ফরোয়ার্ড সাগরিকা তৈরি করেন আরেক ইতিহাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে জয়সূচক
১২ ঘণ্টা আগে
গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আবার দলে জায়গা পেয়েছেন।
১২ ঘণ্টা আগে